• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটির বালুখালী ইউনিয়নের মারমা সম্প্রদায়ের মহাশ্মশান দখলের প্রতিবাদে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2021   Tuesday

রাঙামাটির বালুখালী ইউনিয়নের মারমা সম্প্রদায়ের মহাশ্মশান দখলের প্রতিবাদে আজ মঙ্গলবার মানববন্ধন  কর্মসূচি  পালন  করেছে স্থানীয় মারমা সম্প্রদায়ের লোকজন ও বালুখালী এলাকাবাসীর। 

 

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন রাঙামাটি মারমা সাংস্কৃতিক সংস্থা মাসাসের নেতা হাপ্রæ মারমা সাইন, ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী, বালুখালী মার্মা পাড়ার কার্বারী অংচাই কার্বারী প্রমুখ। মানববন্ধনে বালুখালী মারমা সম্প্রদায়ের নারী পুরুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটির বালুখালী ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মারমা সম্প্রদায়ের একটি মাত্র মহাশ্মশান রয়েছে। কিন্তু ভূমি দস্যু একটি কুচক্রী মহল এই মহাশ্মশানটি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। বক্তারা মারমা সম্প্রদায়ের এই মহাশ্মশানটি দখলের হাত থেকে পুণঃ উদ্ধার জন্য জেলা প্রশাসনের কাছে দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ