• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

কাপ্তাইয়ে ২ ইউনিয়নে আওয়ামী লীগ,১ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2021   Thursday

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২ টিতে আওয়ামী লীগ এবং ১ টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকরীভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
 
কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী প্রকৌশলী আবদুল লতিফ পেয়েছেন ৫৬৪১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে মহিউদ্দিন পাটোয়ারী বাদল পেয়েছেন ৮১৩ ভোট। 
 
২ নং রাইখালী ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মংক্য মারমা পেয়েছেন ৬২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী এনামুল হক পেয়েছেন ১৬৮৪ ভোট এবং নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী থোয়াই সা প্রু চৌধুরী ( রুভেল) পেয়েছেন ১৪১৫ ভোট।
 
 ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী চিরনজীত তনচংগ্যা। তার প্রাপ্ত ভোট ৩৮২৬ ভোট। নিকটতম একমাত্র স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী চেয়ারম্যান প্রার্থী আপাই মারমা পেয়েছেন ১৫৪৭ ভোট।
 
 
এদিকে বিলাইছড়ি উপজেলার ৩টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে  বেসরকারীভাবে ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিলাইছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুনীল কান্তি দেওয়ান ও কেংড়াছড়ি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী রামাচরণ মারমা(রাসেল) বেকরকারীভাবে জয়ী হয়েছেন বলে জানা গেছে। 
 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
   

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ