• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমনের পরিপূর্নতা দিতে রাঙ্গাতরী প্রমোদতরীর যাত্রা শুরু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2022   Wednesday

রাঙামাটিতে পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমনের পরিপূরনতা দিতে রাঙ্গাতরী নামে নতুন একটি হাউস বোট প্রমোদতরী কাপ্তাই হ্রদে যাত্রা শুরু করেছে।


জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বুধবার শহীদ মিনার এলাকায় পর্যটন নৌ অবতরন ঘাটে রাঙ্গাতরী নামে হাউস বোট উদ্বোধন করেন। এসময় জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মোক্তার আহমেদ, রাঙামাটি প্রেস কাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, উদ্যোক্তা তোফায়েল আহমেদসহ রাঙামাটি ট্যুরিষ্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জেলা প্রশাসক প্রমোদ তরী বিভিন্ন দিক ঘুরে দেখেন।


উদ্যোক্তারা জানান, নির্দিষ্ট প্যাকেজে নৌ-ভ্রমণের রাঙ্গাতরীর মাধ্যমে ঘুরতে পারবেন বেড়াতে আসা পর্যটকরা। সুভলং ঝর্ণাসহ হ্রদ বেষ্টিত প্রাকৃতিক পাহাড়ি এলাকা ভ্রমনসহ হ্রদে রাঙ্গাতরীতে রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ ও রাত্রী যাপনের ব্যবস্থা রাখা হয়েছে। রাঙ্গাতরীতে রয়েছে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা, দুইজন করে থাকার জন্য ৬টি রুমে ৬টি খাট, দুইটি টয়লেট। রাঙামাটি ভ্রমণে পর্যটকদের স্বল্প বাজেটের মধ্যে সবচেয়ে মানসম্মত সার্ভিস দেয়া হবে বলে তারা জানান উদ্যোক্তারা।


জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সবুজ পাহাড়ে বেষ্ঠিত রাঙামাটির কাপ্তাই লেকের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে রাঙ্গাতরী পর্যটকদের মাঝে রাঙামাটি ভ্রমণের আনন্দ যোগাবে। কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণে রাঙ্গাতরী পাহাড়ের পর্যটন উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবেও বলে তিনি আশা প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ