• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র আধাবেলা সড়ক অবরোধ পালিত

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2022   Monday

ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন (সৌরভ) নিহত ও মহালছড়িতে পাহাড়িদের নির্মিত বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে সোমবার খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফ’র ডাকে আধাবেলা সড়ক অবরোধ  শান্তিপূর্নভাবে পালিত হয়েছে।

 

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমার পাঠোনো এক বিবৃতিতে বলা হয়, সোমবার  ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি  পালনকালে বড় কোন অপ্রীতিকর ঘটনা ন ঘটেনি। তবে আইন-শৃংখলা বাহিনী  লক্ষ্মীছড়িতে  পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি রিটন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সাংগঠনিক সম্পাদক শুভধন চাকমাকে আটক করেছে।

 

অবরোধের সমর্থনে পিকেটাররা খাগড়াছড়ি সদরসহ উপজেলাগুলোর বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি সফল করে।

 

অবরোধের কারণে জেলা শহর ও উপজেলাগুলোতে দুরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস, এ্যম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত ছিল।

 

বিবৃতিতে অবরোধ কর্মসূচি সফল করায় জনসাধারণসহ বাস, ট্রাক, জীপ, সিএনজি, টমটম মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে।

 

বিবৃতিতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখার জন্য একদিকে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনকারী দল ইউপিডিএফ’র উপর দমন-পীড়ন, একের পর এক নেতা-কর্মীকে অন্যায়ভাবে আটক, নির্যাতন, মিথ্যা মামলায় ফাঁসানো ও বিচার বহির্ভুতভাবে হত্যা করা হচ্ছে। অন্যদিকে ভূমি বেদখলের মাধ্যমে পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদে নানা ষড়যন্ত্র চলছে।

 

বিবৃতিতে  অবিলম্বে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা হত্যার সুষ্ঠু বিচার ও ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি, বিচার বহির্ভূত হত্যা বন্ধসহ দমন-পীড়ন বন্ধ করা, মহালছড়িতে ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ করা, লক্ষ্মীছড়িতে আটক পিসিপি ও যুব ফোরামের দুই নেতাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

--প্রেস বিজ্ঞপ্তি।

 

 

 

 

ads
ads
আর্কাইভ