• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাউখালীতে পাহাড় ধসের দুই শ্রমিক নিহতের ঘটনার ৩৬ ঘণ্টার পর থানায় মামলা

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2022   Saturday

 

 

 

রাঙামাটির বেতবুনিয়ায় অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণের সময় পাহাড়ধসে দুই নির্মান শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ৩৬ঘন্টা পর বাড়ির মালিকের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করা হয়েছে। শনিবার  কাউখালী থানায় বাড়ীর মালিক সাধন বড়–য়ার বিরুদ্ধে ৩০৪ধারায়  হত্যা মামলা হয়েছে।


জানা গেছে, উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়নের মনাইপাড়ার মাইল্যাছোলা নামক এলাকায় ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাধন বড়ুয়ার বাড়িতে শুক্রবার সকালে নিহত  দুই শ্রমিক মোঃ পেয়ার মোহাম্মদ (৫০) ও সুফল বড়ুয়া(৩৮) বাড়ির পাশে পূর্বে পাহাড় কাটা ঘেঁষে নতুন করে ওয়াল নির্মানের জন্য কাজ করছিলেন। হঠাৎ করে পুর্বে কাটা পাহাড়ধসে পড়লে দুই শ্রমিক নিহত হন। তবে পুলিশ মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম করে পরিবারের নিকট হস্তান্তরসহ যাবতীয় কাজ সম্পাদন করতে বেশ গোপনীয়তা করেছে বলে অভিযোগ উঠে। অভিযোগ উঠেছে স্থানীয় একটি মহল দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিতে বেশ তৎপরতা চালাচ্ছিলেন।


এদিকে, ঘটনার ৩৬ ঘন্টার পর শনিবার রাত ৯টার দিকে নিহতের পরিবারের পক্ষ থেকে  বাড়ীর মালিক সাধন বড়–য়াসহ আরো ২ থেকে ৩ জনের বিরুদ্ধে ৩০৪ধারায়  হত্যা মামলা  করেছে কাউখালী থানায়। এতে মামলার বাদী হয়েছেন নিহত পেয়ার মোহামাদের ছেলে মোঃ রিয়াজ উদ্দীন মারুফ। মামলায় সাধন বড়ুয়া পরষ্পর যোগসাজেসে অবহলা জনিত কারণে দুজনের মৃত্যু হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএস শহীদুল ইসলাম জানান. নিহত পেয়ার মোহামাদের ছেলে মোঃ রিয়াজ উদ্দীন মারুফ বাদী রাত ৯টার দিকে একটি হত্যা মামলা দায়ের করেছেন।  মামলার  পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ পদপে নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ