• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা সংস্থার দুই সদস্য নিহত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2022   Monday

রাঙামাটি শহরে পাবলিক হেলথ এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি গোয়েন্দা সংস্থার দুই সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন আবু দাউদ(২৮) ও রুহউল্লাহ(২৫)।  সোমবার রাত  ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।


পুলিশ জানায়, সোমবার রাত  ১০টার দিকে একটি গোয়েন্দা সংস্থার দুই সদস্য  আবু দাউদ ও রুহউল্লাহ মোটর সাইকেলযোগে (ঢাকা মেট্টো-এ ০৭-৫৬২৫) শহরের বনরুপা থেকে কলেজ গেইটের দিকে যাচ্ছিলেন। এসময় শহরের পাবলিক হেলথ এলাকায় পৌছলে বিপরীত দিকে আসা একটি অটোরিক্সা সিএনজি  তাদের ধাক্কা দিলে ছিটকে পড়ে যান। এতে সঙ্গে সঙ্গে যাত্রী যাত্রীটি(ঢাকা মেট্টো-ব ১৪-৪৪৪০) তাদের চাপা দেয়। পরে স্থাণীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।  বাস তাদের ধাক্কা  দেয়। এতে দুই মোটর সাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন মোঃ দাউদ ও ওসারুল। মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নূরজাহান বেগম জানান,সড়ক দুর্ঘটনায় দুজন রোগীকে  হাসপাতালে আনা হয়েছিলো কিন্তু আনার আগেই তারা মারা গেছেন। রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন সত্যতা স্বীকার করে জানান, শহরের পাবলিক হেলথ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা  একটি গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা./সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ