• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ‘পার্বত্য সাংবাদিক ইউনিয়ন’ এর আত্ম প্রকাশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2022   Monday

তরুণ সাংবাদিকদের সাথে নিয়ে তিন পার্বত্য জেলা ভিত্তিক লক্ষ্য রেখে এবার রাঙামাটিতে গঠন করা হলো ‘পার্বত্য সাংবাদিক ইউনিয়ন’। দীর্ঘ সময় ধরে  আলোচনা পর্যালোচনার পর সোমবার (১৬ মে) স্থানীয় তরুণ সাংবাদিকদের উপস্থিতিতে নতুন এ সংগঠনটির আত্ম প্রকাশ করা হয়।

সোমবার ‘সাপ্তাহিক পাহাড়ের সময়’ রাঙামাটি এর  কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, পাহাড়ের সময় এর সম্পাদক ও প্রকাশক মিলটন বড়ুয়া। প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত শিক্ষিত তরুণদের উদ্যোগে আয়োজিত এ সভায় সাংবাদিক এ সংগঠনের গুরুত্ব ছিল সাংবাদিকতার পেশাগত দায়িত্বের মান উন্নয়ন সহ প্রতিষ্ঠিত অন্যান্য সাংবাদিক সংগঠনের সাথে সমন্বয় ও উন্নয়ন।
 
সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ বলেন, সাংবাদিকতা পেশাটি যেমন ধৈর্য্যরে তেমন জ্ঞানের আরেকটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে গণতন্ত্র, রাষ্ট্র ও জাতির উন্নয়নে এবং সকলের কল্যাণে একীভুত হয়ে কাজ করাই এ সংগঠনের মূল লক্ষ্য। এছাড়াও স্পকাতর এ পেশাটিতে থেকে সার্বিক উন্নয়নে কাজ করতে হলে সামাজিক, রাজনৈতিক, সরকারি বেসরকারি সহ সর্বমহলের সহযোগীতা খুবই প্রয়োজন। তাই বিচ্ছিন্নভাবে নয় একটি সমন্বিত সংগঠনের মাধ্যমে তার মেধার এবং জ্ঞানের বিকাশ ঘটানো। প্রতিটি ভালো কাজের বিপরীতে প্রতিপক্ষ থেকে যায়। তবে আমরা পেশাগত দায়িত্বের মান বাড়াতে অবশ্যই গুণি ও জ্ঞানীকেই প্রতিপক্ষ ভাববো যাহাতে এর ভালো শিক্ষাই ভবিষ্যতে আমাদের উন্নয়নের জন্য স্বপক্ষ হয়। সুতরাং এখানে কোন লোভ লালসায় নয় আমাদের লক্ষ্য থাকবে সমন্বিত উদ্যোগ এবং উন্নয়ন তাই অতি শীগ্রই শহরের যে কোন স্থানে সংগঠনের স্থায়ী কার্যালয় করা হবে। কার্যকরী কমিটির মেয়াদ হবে ৩ বছর।
 
পরে তরুণ সকল সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে মিলটন বড়ুয়া, সম্পাদক ও প্রকাশক ‘সাপ্তাহিক পাহাড়ের সময়’কে ‘পার্বত্য সাংবাদিক ইউনিয়ন’ এর সভাপতি, মোহাম্মদ আজিজুল ইসলাম, গ্লোবাল টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ সমাচার এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধিকে সাধারণ সম্পাদক, পলাশ চাকমা, দৈনিক বাংলাদেশের আলো ও সহ বার্তা সম্পাদক পাহাড়ের সময়’কে যুগ্ম সাধারণ সম্পাদক, সোহরাওয়ার্দী সাব্বির, স্টাফ রিপোর্টার দৈনিক গিরিদর্পণ’কে সাংগঠনিক সম্পাদক, মনু মারমা, দৈনিক সকালের সময়’র জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার দৈনিক রাঙামাটি’কে অর্থ সম্পাদক এবং মোঃ ইকবাল হোসেন, স্টাফ রিপোর্টার দৈনিক রাঙামাটি এবং মোঃ আরিফুর রহমান’ দৈনিক আমাদের অর্থনীতি ও নিজস্ব প্রতিবেদক পাহাড়ের সময়’কে কার্যকরী সদস্য করা হয়েছে। এছাড়া অনুষ্ঠিত সভায় অন্যান্য সাংবাদিক উপস্থিত থাকতে না পারলেও আগামী সভায় তাদেরও উপস্থিতি সহ সাংগঠনিক পদ পদবী এবং কর্মরত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হবে।
 
উল্লেখ্য যে সাংবাদিক মিলটন বড়ুয়া এর আগে রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন এবার তরুন সাংবাদিকদের নিয়ে গঠন করলেন ‘পার্বত্য সাংবাদিক ইউনিয়ন’।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ