• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

চস্পানন চাকমা খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022   Wednesday

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ খাগড়াছড়ি জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায়  মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচনে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ইতিপূর্বে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় খাগড়াছড়ি সদর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক।

 
তিনি ১৯৮৯ সালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ১ম বিভাগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন হন। পরে ১৯৯১ সালে ঢাকা সরকারি তিতুমীর কলেজ হতে বিজ্ঞান শাখায় ১ম বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর ১৯৯২ সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হন। পরবর্তীতে ভারতের কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে তিনি সেখানে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি হন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যলয়ে স্নাতকত্তোর শ্রেণিতে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর ডিগ্রী অর্জনের পর তিনি দেশীয় ও আন্তর্জাতিক সংস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। সরকারি চাকরী গ্রহনের পূর্বে তিনি আন্তর্জাতিক সংস্থা আইসিডিডিআরবি (ICDDRB) তে চাকরী করেন।পরে ২০০২ সালে সরকারি চাকরী গ্রহন করে শিক্ষকতা পেশায় নিযুক্ত হন।সরকারি চাকরীতে তিনি প্রথম বান্দরবান পার্বত্য জেলায় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।সেখানে প্রায় তিন বছর শিক্ষকতা করার পর ২০০৪ সালে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি হন।
 
চাকরিকালীন সময়ে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব ইডুকেশন কোর্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ন হন। গত ২০২১ সালে সিনিয়র শিক্ষক (১ম শ্রেণি গেজেটেড পদমর্যাদা) পদে পদোন্নতি লাভ করার পর খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। 
 
 
তিনি খাগড়াছড়ি জেলায় সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, মডারেশন, নতুন কারিকুলাম,ধারাবাহিক মূল্যায়ন ও আইসিটি বিষয়ে মাস্টার ট্রেইনার হিসেবে দীর্ঘ সময় কাজ করে যাচ্ছেন। তাছাড়া সরকারি বিভিন্ন ট্রেনিং কোর্সে তিনি সফলতার সহিত বিভিন্ন ট্রেনিং সম্পন্ন করেন।
 
---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ