• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলার প্রতিবাদে রাঙামাটি জেলা ছাত্রলীগের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2022   Sunday

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী  ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।

 

রোববার রাঙামাটি সরকারি কলেজ সম্মুখে শহরের প্রধান সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম এবং পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন প্রমুখ ।

 

মানববন্ধন থেকে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রদল নামধারী ঘুরাঘুরি করছে এবং হামলা করছে নিরহ সাধারণ শিক্ষার্থীদের উপর তারা সকলে বহিরাগত। এ বহিরাগতদের জন্য শিক্ষা প্রাঙ্গণে অরাজকতা সৃষ্টি হচ্ছে, শিক্ষা কার্যক্রমে বাঁধা সৃষ্টি হচ্ছে। তাই সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হয়ে এরকম ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ছাত্রলীগের নেতারা।

 

মানববন্ধন থেকে বহিরাগতদের ঠেকাতে এবং যেখানে ছাত্রদল হামলার চেষ্টা করবে তা প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, শিক্ষা প্রাঙ্গণে সুশৃঙ্খলতা ফিরাতে যা যা করতে হবে ছাত্রলীগ তা করতে প্রস্তুত। যে কোন উপায়ে শিক্ষা প্রাঙ্গণে সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবে না। সন্ত্রাসী কর্মকান্ড দেখলে ছাত্রলীগ তা প্রতিহত করবে বলেও জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ