• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বড়থলির তিন খুনের ঘটনায় মামলায়, কেএনএফ`র ৩০ জন আসামি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2022   Monday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় তিন খুনের ঘটনার ১৩ দিন পর অবশেষে মামলা হয়েছে। সোমবার রাতে মামলার রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলমগীর।

ওসি মোহাম্মদ আলমগীর জানান, `গত ২১ জুন বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় তিনজন ত্রিপুরাকে গুলি করে হত্যার ঘটনায় নিহত কিশোর ধনেরাং ত্রিপুরা বাবা সিতারাং ত্রিপুরা বাদী হয়ে বিলাইছড়ি থানায় একটা মামলা দায়ের করেন। মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।`

তিনি আরও জানান, ঘটনার সময় নাম-পরিচয় না জানলেও পোষাক পরিহিত ও ভাষাগত পরিচয়ে কুকি-চিন বলে জানতে পেরেছেন বলে মামলায় উল্লেখ করেছেন বাদী।

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনার পর স্থানীয়ভাবে `বম পার্টি` হিসেবে পরিচিত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ফেসবুকে পেজে হত্যার দায় স্বীকার করেছে সংগঠনটি। একইসঙ্গে তারা নিহতদের সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সদস্য হিসেবে দাবি করলে নিহতরা সাধারণ গ্রামবাসী বলে জানায় জনসংহতি সমিতি।

উল্লেখ্য, গত ২১ জুন সন্ধ্যায় রাঙামটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম বড়থলি ইউনিয়নে গুলি করে তিনজনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে বড়থলিসহ রাঙামাটি-বান্দরবান জেলার এই সীমান্তবর্তী এলাকাগুলোতে। বড়থলি বিলাইছড়ি উপজেলার সবচেয়ে দুর্গম ইউনিয়ন।এই ইউনিয়নে সড়ক যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা নেই। মোবাইল নেটওয়ার্কবিচ্ছিন্ন বড়থলিতে চাইলেই যোগাযোগ করা সম্ভব হয়ে উঠেনা। রাঙামাটি-বান্দরবানের সীমান্তবর্তী এই ইউনিয়নটির মানুষের যাতায়াত মূলত বান্দরবানের রুমা উপজেলা হয়ে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ