• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ৮ বছর কারাদন্ড

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2022   Wednesday

রাঙামাটিতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় দুই আসামিকে সশ্রম  কারাদন্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন এই রায় প্রদান করেছেন।

 

আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ধারার অপরাধে মামলার প্রথম আসামি মো. সাখাওয়াত হোসেনকে (২৮) আট বছরের সশ্রম কারাদন্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম  কারাদন্ড দেয়া হয়েছে। অপরদিকে মামলার দ্বিতীয় আসামি মো. শাহজাহান উদ্দীন প্রকাশ শাহীন আলমকে (২২) ৫ বছরের সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি মো. সাখাওয়াত হোসেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১২ নম্বর পূর্বকোদালা ইউনিয়নের সিংহঘোনা গ্রামের মো. আকবর হোসেনের ছেলে এবং শাহীন আলম একই এলাকার মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে। এরমধ্যে সাখাওয়াত পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২০ অক্টোবর ভিকটিম কলেজছাত্রী রাজস্থলী থেকে অটোরিকশা যোগে কাপ্তাই বরইছড়ি যেতে গাড়িতে উঠেন। বাঙ্গালহালিয়া বাজার থেকে আসামি সাখাওয়াত কলেজছাত্রীকে চন্দ্রঘোনা ফেরিঘাট নিয়ে আসার কথা বলে গাড়ি উঠানোর পর ধর্ষণ চেষ্টা করেন। এসময় আরেক আসামি শাহীন আলম সিএনজি অটোরিকশা চালকের আসনে বসে গাড়ি চালান এবং পুরো ঘটনায় সহায়তা করে। একপর্যায়ে ভিকটিম চিৎকার করে চলন্ত গাড়ি থেকে লাফ দেন। এতে তিনি মাথা, কাঁধে ও হাঁটুতে আঘাত পান। ওইদিনই ভিকটিমের পিতা চন্দ্রঘোনা থানায় মামলা করলে আসামিদের গ্রেফতার করা হয়।

 

এদিকে, মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাঙামাটির বিশেষ পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. সাইফুল ইসলাম অভি। তিনি বলেন, বিজ্ঞ আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে। দুই আসামির একজনকে ৮ বছর এবং আরেকজন ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক বছর ও ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ