• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

রাজস্থলীতে এক ব্যক্তিকে অপহরণ,পরে মুক্তি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2022   Tuesday

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গাহালিয়া বাজার থেকে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম কালামং মারমা(৩৫)।  মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে।


স্থানীয় সুত্রে  জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে উপজেলার সাপ্তাহিক হাটের দিনে বাঙ্গালহালিয়া বাজারে শূকরছানা বিক্রি করতে যান বান্দরবান জেলা রাজভিলা ইউয়িনের বাসিন্দা কালামং মারমা। এ সময় তাকে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। কি কারণে তাকে অপহরণ করা হয়েছে  তা জানা না গেলেও মগ লিবারেশন পার্টির(এমএলপি) স্থানীয়ভাবে পরিচিত মগ পার্টি এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।  তবে এ ব্যাপারে চন্দ্রঘোনা থানায় যোগাযোগ করা হলে তারা বিষয়টি তাদের জানা নেই বলে জানিয়েছেন ইকবাল বাহার চৌধুরী।


তবে অপর একটি সূত্র জানিয়েছে, অপহরণকারীরা অপহৃত ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবী করেছিল। চাঁদা না দেওয়ার কারণে তাকে অপহরণ করে নিয়ে গেলেও তাকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।


বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ঞোমং মারমা জানান, বাঙ্গালহালিয়া বাজার থেকে এক মারমা লোককে অপহরণ করেছে বলে শুনেছি। অপহৃত ব্যক্তি বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাসিন্দা। তাকে বাঙ্গালহালিয়া বাজার থেকে রাজস্থলীর উপজেলা সদরের দিকে নিয়ে গেছে। অপহৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। ধারনা করা হচ্ছে অপহৃতরা  `মগ পার্টি`র লোকজন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ