• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ঘর পেয়েছেন রাঙামাটির ৫০ শতাংশ গৃহহীন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2022   Tuesday

এবার সরকারের জমি ও গৃহহীনদের ঘর প্রদান কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন রাঙামাটির তিন উপজেলার ৩২টি পরিবার।

মঙ্গলবার বিকেল রাঙামাটি সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এক প্রেস কনফারেন্স এসব তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, ৩২টি পরিবারের মধ্যে কাপ্তাই উপজেলায় ২৬, বরকল উপজেলার ৫ ও নানিয়ারচরের ১টি পরিবার ঘর পাচ্ছেন। আগামী ২১ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মিত ঘরগুলো হস্তান্তর করবেন। 

প্রশাসক আরও জানান, প্রস্তুতকৃত ৩২টি ঘর তিন উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, `বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না` সরকারের এমন ঘোষণা বাস্তবায়নের লক্ষে দেশজুড়ে ভূমি ও গৃহহীনদের ঘর দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাহাড়ি জেলা রাঙামাটিতে এ পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ১ হাজার ৪৫৫টি ঘর প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে হস্তান্তর করা হবে আরও ৩২টি ঘর৷ তবে সরকারি হিসেবে জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ২ হাজার ৯০৭টি। এযাবৎ পর্যন্ত বরাদ্দকৃত ঘরের সংখ্যা ১ হাজার ৫১৭টি। সে হিসাবে এখন পর্যন্ত জেলার ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে ৫০ শতাংশ মানুষ সরকারি ঘর পেয়েছেন। তবে প্রথম ধাপে গৃহ নির্মাণ ব্যয় বাবদ ঘরপ্রতি ১ লাখ ৭১ হাজার টাকা থাকলেও ক্রমান্বয়ে বরাদ্দ বেড়েছে। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘরপ্রতি বরাদ্দ হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা। সে হিসাবে ধাপে ধাপে এ পর্যন্ত সর্বমোট বরাদ্দ বেড়েছে ৮৮ হাজার ৫০০। এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রথম ধাপের পরবর্তীতে ক্রমান্বয়ে ধাপে ধাপে ঘরগুলোতে কিছুটা নকশা পরিবর্তনজনিত কারণ ও আরও টেকসই ঘর নির্মাণের কারণে বরাদ্দের টাকা বেড়েছে। তবে এই ধাপে ৭৮টি ঘর বরাদ্দ হলেও প্রস্তুতকৃত ৩২টি ঘর হস্তান্তর করা হবে। বাকীগুলোও প্রস্তুত শেষে হস্তান্তর করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ