• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জলবায়ু পরিবর্তনে মোকাবেলা ও দুর্যোগ ঝুকি হ্রাসে আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2022   Saturday

প্রকৃতি ভিত্তিক সমাধানের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে মোকাবেলা ও দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ের সাথে বালুখালী ইউপির দুর্যেোগ ব্যবস্থাপনা কমিটির মধ্যে শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বালুখালী ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বালুখালী ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা। বেসরকারী উন্নয়ন সংস্থার শান্তির আলোর নির্বাহী পরিচালক নিরুপম চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বালুখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিজয়গিরি চাকমা ও সাংবাদিক সত্রং চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনজিও কর্মী জ্যোতি বিকাশ চাকমা। এসময় অনুষ্ঠানে বালুখালী ইউপির মেম্বার ওদুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে বন উজাড় হওয়ার কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনে ঝুকিপূর্ন মোকাবেলায় সবাইকে এগিয়ে এসে সচেতন হবে।


বিশেষ অতিথির বক্তব্যে বালুখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিজয়িগির চাকমা বলেনম গাছ. বাঁশ নির্বিচারে বন ঊজাড় করার কারণে আমরা জলবায়ু পরিবর্তনের সম্মুখীন হচ্ছি। ৩৫ বছর আগে কান্দে ছড়া পানি ছিল। কিন্তু সেই আগের মতো পানি নেই আর। প্রকৃতির সাথে পাহাড়ী মানুষের মধ্যে নীবিড় সম্পর্ক রয়েছে। তিনি আরো বলেন, জলবায়ু পরির্বতনের মোকাবেলায় আমাদের বিভিন্ন প্রজাতির গাছ রোপন করতে হবে। হয়তো আমরা জলবায়ু যে পরিবর্তন হয়েছে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে।


৬ বালু ইউপি চেযারম্যান অমর কুমার চাকম বলেন, জলবাযু পরিবর্তন পৃথিবী ব্যাপী
সমস্যা। জলবাযু পরিবর্তনের ফলে যে মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে তার জন্য আমরাই দায়ী। আমাদের আরো সচেতন হতে হবে। নতুন প্রজন্মকে সচেতন করতে হবে। পরিবেশের সমস্যা দেখা দেবে তার জন্য আমাদেরকে তা মোকাবেলা করে যেতে হবে। প্রকৃতিকে আমাদের আপন করে নিতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ