• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে-দীপংকর তালুকদারএমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2022   Friday

 

৩০ বছর আগেও এই ডংনালায় রাস্তা, বিদ্যুৎ ছিল না, কিন্ত আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দূর্গম এই এলাকায় অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। শেখ হাসিনার নেতৃত্বে তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

 

শুক্রবার (২৯ জুলাই) কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ডংনালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এসব কথা বলেন। প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক চলতি মাসে ওই স্কুলটি এমপিও ভুক্ত হওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ডংনালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থোয়াইপ্রু মারমা সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন। সাবেক ছাত্র নেতা মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বির্দশন বড়ুয়া, যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, সাংগঠনিক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুইচাপ্রু মারমা, সাধারণ সম্পাদক ইউসুপ তালুকদার, ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী(মিশুক)।স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মিঠুন কান্তি সাহা।

 

সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ