• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদু উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে জুতা পেটার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2022   Monday

 রাঙামাটির লংগদুতে উপজেলা পরিষদ চেয়রম্যান আব্দুল বারেক সরকারের বিরুদ্ধে মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে জুতা দিয়ে পেটানো ও হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার জুতা দিয়ে পেটানো হয় বলে অভিযোগ করেছেন মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন। এ ঘটনার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দলটি।


মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন অভিযোগে জানান, হাজাছড়া একজন কর্মী আমাকে জিজ্ঞাস করে তাকে কেন কমিটিকে রাখা হয়নি। তখন আমি তাকে জানিয়েছিলাম উপজেলা চেয়ারম্যান আমাকে নিষেধ করে। এই কথাটি ওনি আবার চেয়ারম্যানকে জানায়। আজ সকালে চেয়ারম্যান আমাকে কোন কথাবর্তা না শুনেই আমাকে হাত দিয়ে কিলঘুশি মারে পরে তার পায়ের জুতা দিয়ে মারতে থাকে। পরে আশেপাশের লোকজন আমাকে রক্ষা করে।


এদিকে ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরের দিকে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ-মিছিলটি বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাভায় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাস চন্দ্র দাশ, সহ-সভাপতি ও সাবেক মাইনীমূখ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী ও আওয়ামী লীগের সহ-সভাপতি হুসেন আলী, জেলা পরিষদের সদস্য আসমা আক্তারসহ উপজেলা ইউনিয়নের ভিবিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সভায় বক্তরা বলেন, উপজেলা চেয়ারম্যান তার লাঠিয়াল বাহিনী মাধ্যমে উপজেলায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। দিন দিন সাধারণ মানুষের উপর নির্যাতন করে যাচ্ছেন। লাঠিয়াল বাহিনীর ভয়ে কেউ তার প্রতিবাদ করতে চায় না। উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার কর্তৃক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেল্লাল এর উপর  হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এই ঘটনায় লংগদু উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


এদিকে, মারধরের বিষয়টি স্বীকার করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক সরকার বলেন, দলীয় কর্মীকে বাদ দেওয়ার কথা বলেছি এটি মিথ্যা অভিযোগ। আমি এখন উপজেলা আওয়ামী লীগের দায়িত্বে নেই, সেখানে আমি এ কথাটি বলবো কিভাবে। এ বিষয়টি জিজ্ঞেস করতে গেলে বেলাল আমার সাথে  উচ্ছস্বরে কথা বলেন। পরে আমি তাকে দুটি থাপ্পড় দিয়েছি। বারেক সরকারের অভিযোগ করেন, হামলার সময় বেল্লাল হোসেনের সাথে থাকা লোকজন তার ২ লাখ ৯৩ টাকা ৫শ’ টাকা ছিনিয়ে নিয়েছে।


উল্লেখ্য, গেল ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের পক্ষে অবস্থান নেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে আব্দুল বারেক সরকারকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ