• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কাপ্তাই হ্রদে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2022   Sunday

রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বিলে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকার সাথে স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালের দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভাসমান অবস্থায় এলোমিনা চাকমা (২০) ও রিটন চাকমার(২০) মরদেহ উদ্ধার করেন।

জানা যায়, শনিবার রাতে কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়া বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধীন উন্মুক্ত বিশবিদ্যালয়ের বিএ প্রথম বর্যের পরীক্ষার্থী এলোমিনা চাকমা ও রিটন চাকমা মরদেহ জেলেদের জালে ভেসে উঠে। খবর পেয়ে রোববার সকালের দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এর আগে গেল শুক্রবার বাঘাইছড়ি উপজেলার দূরছড়িবাজার ঘাট থেকে রাঙামাটি শহরের উদ্দেশে স্পিডবোটটি ছেড়ে যায়। দুপুর ৩টার দিকে লংগদু উপজেলার কাট্টলী বিল এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী নৌযানের সাথে স্পিডবোটের সাথে সংর্ঘষ হয়। এতে চালকসহ ৭ জন সাতার কেটে কুলে উঠতে পারলেও দুই শিক্ষার্থী পানিতে তলিয়ে যান। তবে গত শুক্রবার বিকালের ঘটনায় নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি ঘটনার দিন ও গতকাল শনিবার পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি।


লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন জানান, হ্রদের কাট্টলী স্থানে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ জেলেদের জালে ভেসে উঠার খবর পেয়ে উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ কোন ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ