• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ঘাগড়ায় দিন ব্যাপী লেট্রিন উৎপাদনকারীদের কারিগরী প্রশিক্ষণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2023   Sunday

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে রোববার লেট্রিন উৎপাদনকারীদের নিয়ে দিন ব্যাপী কারিগরী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

ইউনিসেফ এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বাংলদেশ সরকারের অংশী দারিত্বে স্যানিটেশন মার্কেটিং সিষ্টেমের স্কেলিং আপ (স্যান্ড মার্কস ২) প্রকল্পটি রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় আইডিই (ইন্টারন্যাশনাল ডিভেলপমেন্ট ইন্টার প্রাইজেস) বিএনকেএস (বলী পাড়া নারী কল্যাণ সমিতি) বাস্তবায়ন করছে।


ঘাগড়া ইউপি মিলনায়তনে কারিগরী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের মনিটরিং অফিসার পাই উমং চৌধুরী। 


প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার যথাক্রমে নিউসাই মারমা, রানু আসাম এবং জন চাকমা প্রমুখ। প্রশিক্ষণে কাউখালী, কাপ্তাই উপজেলার লেট্রিন উৎপাদনকারী ১১টি এলপি সেন্টারের উদ্যোক্তারা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণের প্রথম পর্বে  উদ্যোক্তারা আইডি-ই কর্তৃক উদ্ভাবিত উন্নত প্রযুক্তির বিভিন্ন ধরণের স্যাটো প্যান/কমোড এর সাথে পরিচিত হন এবং পরবর্তীতে দ্বিতিীয় পর্বে হাতে-কলমে উন্নত প্রযুক্তির স্যাটো প্যান দিয়ে স্লাব তৈরির বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

 
এ প্রশিক্ষণের উদ্দেশ্য ছিলো ল্যাট্রিন উ‌ৎপাদনকারীদের নতুন উন্নত প্রযুক্তির স্যানিটারি আইটেমের সাথে পরিচিত করানো এবং একই সাথে এগুলো উৎপাদনের উৎসাহ প্রদান করা যাতেকরে ন্যায্য মূল্যে স্বল্প আয়ের এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য উন্নত ও স্বাস্থ্যসম্মত সেনিটেশন এর সহজলভ্যতা নিশ্চিত করা যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ