• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

থানচির তিন্দু এবং রেমাক্রীতে পর্যটকদের ভ্রমনের উপর নিষেধাজ্ঞা ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2015   Wednesday

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এবং রেমাক্রী ইউনিয়নে পর্যটকদের ভ্রমনের উপর  নিষেধাজ্ঞা ৩০ সেপ্টেম্বর   শেষ হচ্ছে।  ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্ষন্ত  এ নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন। বর্ষা মৌসুমের নদীর পানির স্রোত থাকায় থানচির উপরের পর্যটন স্পট তিন্দু, বড় পাথর, নাফাকুম, রেমাক্রী, বড় মধকসহ সকল স্থানে যাতায়াতের নিষেধাজ্ঞা ছিল। ফলে এ নিষেধাজ্ঞা শেষ হওয়ায় পর্যটকদের ভ্রমনের জন্য আর  কোন বাধা  নেই। 

সংশ্লিষ্ট সুত্র জানায়,বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এবং রেমাক্রী ইউনিয়নের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন। তখন  প্রশাসন থেকে  বলা হয় নিরাপত্তার স্বার্থেই তিন্দু এবং রেমাক্রী ইউনিয়নের পর্যটন স্পটগুলোতে ভ্রমন করা নিরপদ নয়। বিশেষ করে বর্ষা মৌসুমের সময় সাঙ্গু নদীর পানি বৃদ্ধির কারণে থানচির অন্যতম পর্যটন স্পট তিন্দু, বড় পাথর, রেমাক্রী, বড় মধক এলাকায় নদীর স্রোত রাতে বৃদ্ধি পায়। এতে নৌ চলাচলের সমস্যাসহ পাথরগুলো  খুব পিচ্ছিল হয়ে যায়। এ কারণে প্রতিবছর বর্ষা মৌসুমের সময় ওই সমস্ত এলাকায় দূর্ঘটনার আশঙ্কা থাকায় পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে, ৩০ সেপ্টেম্বর এ নিষেধাজ্ঞা  শেষ য়ায় পর্যটকদের ভ্রমনের জন্য আর কোন বাধা  রইল না। তবে কয়েকটি সংবাদ মাধ্যমে নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপের সংবাদে পর্যটকদের মাঝে দ্বিধাদ্বন্ধের সৃষ্টি হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ