• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম পর্যটন সমস্যা ও সম্ভাবনা শীর্ষক পর্যালোচনা সভায়
পার্বত্যাঞ্চলকে মডেল পর্যটন জোনে পরিণত করা হবে-নব বিক্রম কিশোর ত্রিপুরা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2016   Saturday

শীঘ্রই পার্বত্যাঞ্চলকে মডেল পর্যটন জোনে পরিনত হবে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

 

অপার সম্ভাবনাময় এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি সৌন্দর্য্যর দিকে পর্যটকদের আকৃষ্ট করতে ইতোমধ্যে নানা উদযোগ গ্রহণ করেছে মন্ত্রণালয়। এ বিষয়ে বিভিন্ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। আর তা খুব দ্রুত বাস্তবায়ন করা হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম পর্যটন সেক্টরগুলোতে নতুন পরিকল্পনা যোগ করা হচ্ছে। নতুন নতুন জায়গায় পর্যটন স্পট গড়ে তোলা হবে। তার জন্য প্রয়োজন পর্যটন সেক্টরে সম্পক্তি সকলে সহযোগিতা।

 

তিনি পার্বত্য চট্টগ্রামকে একটি মডেল পর্যটন জোন হিসেবে গড়ে তোলার জন্য শান্তি-সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জানান।


শনিবার পার্বত্য চট্টগ্রাম পর্যটন সমস্যা ও সম্ভাবনা শীর্ষক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সামসুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফা জামান, জেলা পুলিশ সুপার মো. সাঈদ তরিকুল হাসান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্ঠা সংসদীয় কমিটির সদস্য মো. শাহাজাহান মোল্লা, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন চৌধূরীসহ পরিষদের সদস্য, হোটেল মালিক সমিতি ও সাংবাদিকরা।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা আরও বলেন, পার্বত্যাঞ্চলে বিপুল সম্ভাবনা সুযোগ থাকলেও পর্যটন শিল্প কাংখিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এ অঞ্চলে পর্যটন শিল্প এখনো আলোর মূখ দেখতে পারেনি। কিন্তু পর্যটন সম্ভাবনাকে পরিকল্পীতভাবে কাজে লাগানো গেলে পার্বত্যাঞ্চলের মানুষের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ যেমন বাড়বে, তেমনি আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন বৃদ্ধি পাবে।


তিনি বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মধ্যেমে পর্যটন উন্নয়নে যেসব সমস্যা রয়েছে তা চিহ্নিত করা হচ্ছে। এসব সমস্যগুলো থেকে উত্তোরন হওয়া যায় তার উপার ও ভবিষ্যত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পার্বত্যাঞ্চলের পর্যটন সেক্টরকে মাস্টার প্লানে মধ্যেমে উন্নয়নের করা হবে।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সকলের পরামর্শ ও পার্বত্য মন্ত্রনালয় সহযোগিতা এ জেলার পর্যটন শিল্পের উন্নয়নে জেলা পরিষদ সবসময় কাজ করবে। তিনি বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে জেলা পরিষদের কৃষি প্রকল্পের মাধ্যমে শুভলং ঝর্ণার পানির উৎপন্ন স্থানগুলোর আরো উন্নয়ন করা হবে। যাতে করে ঝর্ণার পানির স্রোত বৃদ্ধি পায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ