• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

রাঙামাটিতে চার দিন ব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নাট্য উৎসব উদ্ধোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2016   Thursday

বৃহস্পতিবারথেকে চার দিন ব্যাপী রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী নাট্য উৎসব শুরু হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের আয়োজনে জেলার সংস্কৃতি চর্চা, প্রসার, উন্নয়ন ও সংরক্ষণ শীর্ষক কর্মসূচীর আওতায় রাঙামাটি সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে নাট্য উৎসবের উদ্ধোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের সদস্য সান্তনা চাকমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক রুনেল চাকমা ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বক্তব্য রাখেন।


চার দিনব্যাপী প্রতিদিন বিকাল ৫টা থেকে নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে রয়েছে রাঙামাটি জুম ফুল থিয়েটারের পরিবেশনায় ৩ মার্চ চাকমা নাটক “ধনপুদি” ও চাগা থিয়েটার আর্টসের পরিবেশনায় মারমা নাটক “স্বাইতিক স্বাং”, ৪মার্চ খাগড়াছড়ি য়ামুক নাট্যগোষ্টীর পরিবেশনায় ত্রিপুরা নাটক “আপেলা” ও বান্দরবান ম্রো নাট্যদল পরিবেশনায় ম্রো নাটক “আনৈপ্রা”, ৫মার্চ রাঙ্গামাটি ফুরমোন জুম্ম সাংস্কৃতিক নাট্য গোষ্ঠীর পরিবেশনায় চাকমা নাটক মানেই “জিংকানি” ও রাজশাহী মানওয়া নাট্যদলের পরিবেশনায় সাওতাল নাটক “সাঁওতা অৗরি” এবং ৬মার্চ রাঙ্গামাটি ঘাগড়া কালচারাল একাডেমীর পরিবেশনায় চাকমা নাটক “আক্কলর শাস্তি” ও সিলেটের মৌলভিবাজার মণিপুরি থিয়েটারের পরিবেশনায় মণিপুরি নাটক “লেইমা”।


উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন, পার্বত্য অঞ্চলে বিভিন্ন ভাষাভাষি জনগোষ্ঠীর বসবাস। নাটকের মাধ্যমে এ অঞ্চলের সকল জাতি গোষ্ঠীর বৈচিত্র, ভাষা ও সংস্কৃতি আমাদের বিশ্বের মাঝে তুলে ধরতে হবে। এর জন্য চাই সকলের আন্তরিক সহযোগিতা।


তিনি আরও বলেন, সংস্কৃতিতে এ জেলার একটি আলাদা শিল্প ও বৈশিষ্ট্য রয়েছে এটিকে আমাদের মনে সঠিকভাবে লালন করতে হবে। সংস্কৃতির বিকাশে প্রয়োজনে সংস্কৃতি মন্ত্রনালয়ে বিশেষ অনুরোধে প্রকল্প বাস্তবায়নে সুপারিশ করা হবে।


তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট এ অঞ্চলের বসবাসরত জনগোষ্ঠীদের সংস্কৃতি চর্চায় নুতন নতুন পরিকল্পনা গ্রহণ করারও পরামর্শ দেন।


অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, একটি জাতির পরিচয় তার ভাষা ও সংস্কৃতিতে। কিন্তু চর্চার অভাবে পার্বত্য অঞ্চলে বসবাসরত নৃ-গোষ্ঠীরা দিন দিন তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে হারিয়ে ফেলছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের মাধ্যমে নৃ-গোষ্ঠীদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে হবে।

 

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে অনেক প্রতিভান শিল্পী রয়েছে সঠিক চর্চা ও সুযোগ পেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও তারা তাদের প্রতিভার মাধ্যমে দেশের সুনাম অর্জন করতে পারবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ