• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে লিচুর বাম্পার ফলন, চাষীদের মুখে হাসি

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2017   Wednesday

কাপ্তাই উপজেলার পাহাড়ী এলাকায় এবার দেশীয় লিচুর বাম্পার ফলন হয়েছে। দেশীয় লিচুর পাশাপাশি অনেকে চায়ন-৩ নামের লিচুর চাষ করে ভাল ফলন পেয়েছেন। ফলে স্থানীয় বাজারগুলোতে লিচুতে সয়লাব হয়ে গেছে। এক শ্রেণীর বেপারীদের কারনে ফলন বেশী হওয়া সত্বেও সাধারণ মানুষকে বেশী দাম দিয়ে লিচু কিনে খেতে হচ্ছে।  এ বছর একেকজন লিচু চাষী তিন লাখ টাকা থেকে শুরু করে ৫ লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারবে বলে কয়েকজন লিচু চাষী জানান।

 

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ী পতিত জমিতে বছরের পর বছর ধরে সুমিষ্ট দেশীয় লিচুর চাষ করা হচ্ছে। একেকটি লিচু গাছের বয়স ২০ থেকে ৩০ বছর। তেমন কোন পরিচর্যা করতে দেখা যায় না এসব লিচু গাছের। পরিচর্যা করা হলে দ্বিগুন ফলন পাওয়া যেত।

 

লিচুচাষীদের সাথে আলাপকালে জানা যায়, প্রতিদিন কাপ্তাই নতুন বাজারে প্রায় ৬ লাক্ষাধিক লিচু সরবরাহ হচ্ছে। প্রতি একশ’ লিচু তারা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করছে। কিন্তু স্থানীয় কতিপয় বেপারী তাৎক্ষনিক তাদের নিকট হতে লিচু কিনে প্রতি একশ’ লিচু ১৪০ থেকে ১৭০ টাকায় বিক্রি করছে। স্থানীয় মোঃ আরফান, মোহররম আলী, আফসানা  বেগম, কাকলী চাকমা জানান, সরবরাহ অনুযায়ী লিচুর দাম কম থাকার কথা। কিন্তু স্থানীয় বেপারীদের কারনে অধিক মূল্যে তাদের নিকট হতে লিচু কিনতে হচ্ছে ক্রেতাদের। লিচু বেপারী নাছির বলেন, তিনি যে দামে লিচু ক্রয় করেছেন তার চেয়ে সামান্য লাভে বাজারে বসে লিচু বিক্রি করছেন।

 

লিচু চাষীরা আরো জানান, এ এলাকায় লিচু সংরক্ষনের কোন ব্যবস্থা নেই। যে হারে এলাকায় লিচু সহ অন্যান্য মৌসুমী ফলের উৎপাদন হয়-তা সংরক্ষনের ব্যবস্থা  না থাকায় বিপুল পরিমান ফল নষ্ট হয়ে যায়। এতে চাষীরা ক্ষতিগ্রস্থ হয়। তেমনি সংরক্ষনের ব্যবস্থা থাকলে কৃষকরা আর্থিকভাবে আরো বেশী লাভবান হতো।

 

উপজেলার কামিলাছড়ি পাড়ার কল্পনা  চাকমা (২৫) জানান, এক একর জমিতে ২০টি লিচুগাছ রোপন করেছেন তিনি। এগুলোর একেকটির বয়স ২৫ থেকে ৩০ বছর। চলতি বছরে ২০টি গাছের লিচু বিক্রি করে তিনি লক্ষাধিক টাকা আয় করতে পারবেন বলে আশা করেন।

 

একই পাড়ার চম্পা দেওয়ানের রয়েছে ৩৫টি গাছ। এসব গাছ থেকে তিনি ২ লক্ষাধিক টাকার লিচু বিক্রি করেছেন। তাদের মত একই পাড়ার বিমল কান্তি দেওয়ান, দয়ারাম চাকমা, প্রভাতি চাকমা, জ্ঞান প্রকাশ চাকমা, কালা মোহন চাকমা চলতি বছর লিচু বিক্রি করে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠার স্বপ্ন দেখছেন। এছাড়া উপজেলার জীবতলী, নাভাঙ্গা, বরাদম, রাইখালী, ওয়াগ্গা ইউনিয়নেও প্রচুর পরিমানে লিচুর ফলন হয়েছে। এদের মধ্যে অনেকে লিচু বিক্রি করে ৫ লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারবেন বলে জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ