• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগী সংস্থা সমূহের তিন দিনের ওরিয়েন্টেশন শুরু

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2017   Monday

জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগনের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারি প্রতিষ্ঠানসমুহকে শক্তিশালীকরণ” প্রকল্পের সহযোগী সংস্থাসমূহের তিন দিনব্যাপী ওরিয়েন্টেশন সোমবার থেকে শুরু হয়েছে।

 

মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সুইডিশ ইন্টারন্যাশানাল ডেভেলপম্যান্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)’র আর্থিক সহায়তায়  ঢাকার বনানীর হোটেল অরচার্ড স্যুয়টস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন সুইডিশ এ্যাম্বেসীর মানবাধিকার বিষয়ক সেকেন্ড সেক্রেটারী মিসেস ইলভা সালসল্ট্রেন্ড। স্বাগত বক্তব্যে রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

 

অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশন’র কার্যক্রম ও প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ডা: শামীম ইমাম। ওরিয়েন্টেশনে ১৭টি সংস্থার প্রধান নির্বাহী, প্রকল্প সমন্বয়কারী ও হিসাবরক্ষন কর্মকর্তাসহ প্রায় ৭০জন অংশগ্রহন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে  এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক জনাব খন্দকার রাকিবুর রহমান বলেন-,এনজিওরা সরকারের পাশাপাশি অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে যা সত্যিই প্রশংসনীয়। তবে সঠিক সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে আরো সচেতন হতে হবে এবং সে সাথে আর্থিক স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া সহজতর করার জন্য এনজিও ব্যুরো ইতোমধ্যে  কাজ শুরু করেছে এবং শীঘ্রই এ বিষয়ে এনজিও প্রতিনিধিদের মতামতের নেওযা হবে।

 

তিনি আরো বলেন,কিছুদিনের মধ্যেই প্রকল্প অনুমোদন প্রক্রিয়াটি ডিজিটালাইজড করা হবে, ফলে পূর্বের তুলনায় সময় সাশ্রয় ও সহজতর হবে ।

 

মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ডা: শামীম ইমাম বলেন,  ৫ বছর মেয়াদী এ প্রকল্প গত ১লা জুলাই ২০১৭ শুরু হয়েছে যা ১৭টি সহযোগী সংগঠনের মাধ্যমে দেশের ১৬ টি জেলায় বাস্তবায়িত হচ্ছে ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ