• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে এইচডব্লিউএফ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2018   Tuesday

কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলা-মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)।


হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, আওয়ামী লীগ সরকার তার শাসন টিকিয়ে রাখতে চরম ফ্যাসিবাদী রূপ নিয়ে আবির্ভুত হয়েছে। সরকারের নির্দেশেই ছাত্রলীগ কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালাচ্ছে।


প্রেস বার্তায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ছাত্রলীগ শুধু হামলা-মারধর করেই ক্ষান্ত হচ্ছে না, তারা ছাত্রীদের ধর্ষণেরও হুমকি দিচ্ছে। তাদের এই বর্বরতা ৭১ সালে পাকিস্তানী হানাদারদের বর্বরতাকেও হার মানাচ্ছে। প্রেস বার্তায় আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ