• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

কাপ্তাইয়ে রেড় ক্রিসেন্টের ৩৪ পরিবারের মাঝে অনুদানের চেক হস্তান্তর

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2018   Monday

হতদরিদ্র অসহায় জনগোষ্ঠীকে সাবলস্বি করে গড়ে তুলতে রাঙামাটি জেলা রেড় ক্রিসেন্ট সোসাইটি এক ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইকোনমিক সিকিউরিটি (ইকোসেক) প্রজেক্ট এর আওতায় সোমবার কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নাধীন এলাকায় হতদরিদ্র অসহায় ৩৪ পরিবারকে অনুদানের চেক হস্তান্তর করা হয় ।

 

কাপ্তাই উপজেলা মিলনায়তনে চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রেড় ক্রিসেন্ট সোসাইটির সদস্য দানবীর চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মনোয়ারা জসিম, সাবেক জেলা পরিষদ সদস্য ও রেড় ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার আহমেদ, ইকোসেকের প্রোকাল পার্সোন পংকজ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, খ্যাইসা অং মারমা, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, প্রকৌশলী আব্দুল লতিফ।  বক্তব্য রাখেন, জেলা রেড় ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, রেড় ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার নুর করিম, জেলা রেড় ক্রিসেন্ট সোসাইটির সদস্য এস এম জাহাঙ্গীর প্রমূখ।

 

সভা শেষে ওয়াগ্গা ইউনিয়নাধীন হাজী টেক এলাকার ৩৪ জন হত দরিদ্র অসহায় পরিবারের মাঝে মাথাপিছু ৩০ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়। চেক পেয়ে অসহায় পরিবার গুলোর মধ্যে আনন্দ বিরাজ করতে থাকে। তারা উপস্থিত অতিথিদের আসস্ত করেন যে, এই অর্থ দিয়ে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করবে।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দারিদ্র ও ক্ষুদা মুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধ প্ররিকর। এ সরকার দারিদ্রতা দূর করতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবং সরকারি নির্দেশনায় অসহায় ও দরিদ্র পরিবারদের সাবলম্বী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেড় ক্রিসেন্ট এই উদ্যোগ নিয়েছে।  অনুদানের অর্থ দিয়ে হাঁস, মুরগী, গরু, ছাগল পালন করে আপনারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ