• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

কাপ্তাইয়ের ড্রাগন ফল যাবে ঢাকায়

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2018   Saturday

এমন এক সময় আসবে,যখন কাপ্তাইয়ের ড্রাগন ফল রপ্তানী করা হবে ঢাকায়।ব্যবসায়ীরা অপেক্ষায় থাকবে কখন কাপ্তাই থেকে ড্রাগন ফল এসে পৌঁছাবে।

 

শনিবার কাপ্তাইয়ের রাইখালী পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্রে "ড্রাগন ফল উৎপাদনের কলাকৌশল শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালায়" প্রধান অতিথির বক্তব্যে  গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ডঃ আলতাফ হোসেন একথা বলেন।তিনি আরো বলেন, কাপ্তাইয়ের পাহাড়ী জমি, আবহাওয়া ড্রাগন ফল চাষের জন্য খুবই উপযোগি।এ অঞ্চলে ড্রাগন ফলের চাষ ও উৎপাদন বেশ ভাল হচ্ছে।

 

পার্বত্য এলাকার অন্যান্য জেলা গুলোও ড্রাগন ফল চাষের জন্য বেশ উপযোগি বলে তিনি জানান। রাইখালী পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্রের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায়  বিশেষ অতিথি ছিলেন গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মহিদুল ইসলাম,সাংবাদিক নজরুল ইসলাম লাভলু,মোঃ কবির হোসেন, মোশারফ হোসেন প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবেষনা কেন্দ্রের সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা জায়েদ হোসেন।

 

বক্তারা ড্রাগন ফল চাষ পদ্ধতি, বংশ বিস্তার,রোগবালাই,ওষুধ প্রয়োগ,সার প্রয়োগ,ফল সংগ্রহসহ এর বাণিজ্যিক দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। কাপ্তাই,রাজস্থলী,কাউখালীসহ পার্বত্য এলাকার বিভিন্ন উপজেলা হতে ৮০  জন কৃষক কর্মশালায় অংশ গ্রহণ করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ