• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে হিল ফ্লাওয়ারের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2018   Tuesday

এলাকার জনসচেতনতা সৃষ্টির লক্ষে মঙ্গলবার রাঙামাটির ৬ নং বালুখালী ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৬ নং বালুখালী ইউপি কার্যালয়ে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও হিল ফ্লাওয়ার সংস্থার আয়োজনে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বালুখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিজয় গিরি চাকমা।

 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মনিক্য চাকমা, ৯ নং ওয়ার্ড মেম্বার অমনী চাকমা,৪ নং ওয়ার্ড মেম্বার সঞ্চয় চাকমা, ১ নং ওর্য়াড মেম্বার মঙ্গল চান চাকমা, ২ নং ওয়ার্ড মেম্বার বিপ্লব ত্রিপুরা, বসন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় দেওয়ান, ফ্রি-ল্যান্স ফটোগ্রাফার ছন্দসেন চাকমা, উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ দেওয়ান, উপজেলা প্রানী সম্পদ সহকারী প্রদীপ শংকর দাশ, হিল ফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমা।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বালুখালী ইউপি সচিব প্রকাশ তালুকদার।অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাত্তি ছাড়া ও ইউনিয়নের সরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উম্মুক্ত আলোচনা সভায় প্রতিটি ওয়ার্ড সভায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ে আলোচনা করার জন্য জোর দেওয়া হয় যাতে জনসাধারন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ে সচেতন হয়।

 

সভাপতির বক্তব্যে বিজয়গিরি চাকমা বলেন, দুর্যোগ মোকাবেলায়, দুর্যোগ ঝুকি কমাতে ইউনিয়ন দুর্যোগ কমিটির সদস্যদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যেতে হবে, এ ক্ষেত্রে বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোকে ও গুরুত্বপূর্ন ভুমিকা পালনের জন্য আহবান জানান।

 

তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগে সবচেয়ে ঝুকিতে থাকে মহিলা, বৃদ্ধ ও শিশুরা। যেহেতু হিল ফ্লাওয়ার সংস্থা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ে কাজ করে সেহেতু হিল ফ্লাওয়ারের প্রকল্প এলাকার সুফলভোগী কৃষক বিশেষ করে মহিলারা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় ২ থেকে ৩ জন অংশ গ্রহন করতে পারবে বলে মত দেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

                                                  

ads
ads
আর্কাইভ