• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

আলীকদমে গরু ব্যবসায়ীর নিহতের ঘটনায় গ্রেপ্তার ৬

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2018   Wednesday

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সংরক্ষিত মাতামুহুরী বনের দুর্গম ইন্দুমুখ মুরুং চিতা থেকে গেল ১৫ অক্টোবর  গরু ব্যবসায়ীর মোঃ হেলাল মিয়ার গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় আলীকদম থানায় হত্যা মামলা রুজু হয়েছে।  মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই মোঃ ইলিয়াছ বাদী হয়ে নয়জনকে আসামী করে এ হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনা পুলিশ এজাহার নামিয় ছয়জন আসামীকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃত আসামীরা হলো, মেন চুক ম্রো(১৮), মান ইন ম্রো(২৬), লুহুক ম্রো(২৯), মেনতা ম্রো(২৪), কংতং ম্রো(৩০) ও মাং অং ম্রো(২২)।

 

আলীকদম থানার উপপরিদর্শক(এসআই) মোঃ আজমগীর  জানান, নিহত হেলাল মিয়া পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। সে ১অক্টোবর উপজাতী মুরুংদের কাছ থেকে গরু কিনতে দুইলক্ষ টাকা নিয়ে উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে যায়। সে পোয়ামূহুরী বাজারের বাবুলের ভাতের দোকানের মালিক মোঃ বাবুলের কাছে টাকা জমা ও দোকানে রাত যাপন করতো। প্রয়োজন মতো বাবুলের কাছ থেকে টাকা নিয়ে   বিভিন্ন পাহাড়ী এলাকায় গিয়ে গুরু ক্রয় করে পোয়ামুহুরী বাজারে এনে জড়ো করতো। গত ৬ অক্টোবর সকালে গরু কিনতে ইন্দুমুখ এলাকায় যায় হেলার মিয়া। এর পর সে আর পোয়া মুহুরী  বাজারে ফিরে আসেনি। এরপর তার শুভাকাংঙ্কিরা তার বাড়িতে খবর দেয়। এর পর হেলালরে ভাই ইলিয়াস,  জালালসহ আরো অনেকে মিলে খুঁজতে যায় ঐ এলাকায়। গত ১৫ অক্টোবর দুপুরে ইন্দুমুখ মুরুং চিতায় হেলালের গলাকাটা ও অর্ধগলিত অবস্থায় লাশ দেখতে পায়।

 

আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ  বলেন, গরু ব্যবসায়ী হেলাল মিয়ার গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় ছয়জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ