• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফের এক কর্মী নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2018   Wednesday

রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরের বিহার পাড়া এলাকায়  বুধবার সন্ধ্যার ৭টার দিকে দুর্বৃৃত্তদের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছে। নিহতের নাম শান্তি চাকমা(৩৫) ওরফে শান্ত। তবে এ ঘটনায় গণতান্ত্রিক ইউপিডিএফের পক্ষ থেকে প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করলেও অস্বীকার করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল  বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের বিহার পাড়া এলাকায় গণতান্ত্রিক ইউপিডিএফের কর্মী শান্তি চাকমা ওরফে শান্ত বাড়ীর পাশে টিউবওয়েলে গোসল করছিলেন।  এসময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য অতর্কিকে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের বাড়ী উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মোবাছড়ি গ্রামে। ঘটনার পর স্থানীয় লোকজন খবর দিলে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় কোন দল জড়িত তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

 

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ সত্যতা স্বীকার করে জানান, পুলিশ নিহত শান্ত চাকমা নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানাতে পারেননি।

 

এদিকে এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফের নেতা তজিম চাকমা প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেছে। তবে ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

 

উল্লেখ্য, গেল বছর ৫ ডিসেম্বর খাগড়াছড়িতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ এনে  তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাা ও জলায়ে চাকমা ওরফে তরু দল ত্যাগ করে গণতান্ত্রিক ইউপিডিএফ নামের একটি সংগঠনের আত্নপ্রকাশ করে।  এ সংগঠনটি আতœপ্রকাশের পর  গত ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির(সংস্কারবাদী) কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে দুর্বৃত্তরা ব্রাশফায়ারে করে হত্যা করে। পর দিন  ৪ মে শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন নিহত হন। এ নিয়ে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফ সাথে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতি(সংস্কারবাদী) ও গণতান্ত্রিক ইউপিডিএফের মধ্যে ভ্রাতৃঘাতি সংঘর্ষে  গেল ১১ মাসে ৪০ জন নিহত হলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ