• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

মহালছড়িতে বৌদ্ধদের পবিত্র প্রবারণা উৎসবের পরিদর্শন লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2018   Thursday

খাগড়াছড়ির মহালছড়িতে পবিত্র প্রবারণা পূর্ণিমা তিথিতে মহালছড়ি আর্য্যমিত্র বৌদ্ধ বিহারে বৌদ্ধদের ধর্মীয় উৎসব পরিদর্শন করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ, পিএসপি।

 

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বৌদ্ধ বিহার পরিদর্শনকালে তিনি ধর্মীয় গুরু বিহারাধ্যক্ষ, বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও ধর্মীয় উৎসবে অংশগ্রহনকারী দায়ক-দায়িকাদের সাথে বলেন, সেনাবাহিনী সকল ধর্মের প্রতি বিশ^াস রেখেই সব সময় সচেতনতার সাথে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীরা এ যাবত কোন ধর্মের প্রতি বৈষম্য দেখায়নি। প্রত্যেক সময় বিহার,  গীর্জা, মন্দির উন্নয়নের জন্য সেনাবাহিনী বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছে। কিন্তু সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সব সময় সজাগ থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।

 

জোন অধিনায়ক এর সফর সঙ্গি হিসেবে ছিলেন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত)  মো: হুমায়ূন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।

 

পরিদর্শন শেষে মহালছড়ি আর্যমিত্র বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির সভাপতি চহলাপ্রু চৌধুরী এবং সাধারণ সম্পাদক তপন বড়ূয়ার হাতে আর্থিক অনুদান তুলে দেন।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ