• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

নানিয়ারচরে আনসার ও ভিডিপি সমাবেশে
নির্বাচনকে সুস্থভাবে সম্পন্ন করতে সবাইকে সচেতন থাকতে হবে-লেঃ কর্ণেল মোহাম্মদ বাহালুল আলম

রপ্তদীপ চাকমা রকি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2018   Wednesday

নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ বাহালুল আলম,পিএসসি  বলেছেন, সংসদ নির্বাচনকে ঘিরে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিকদলগুলো বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় হতে পারে, তাই এজন্য সবাইকে সচেতন থেকে নির্বাচনকে সুস্থভাবে সম্পন্ন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে বর্তমানে  আঞ্চলিক দলগুলো অনেক  চাপের মধ্যে রয়েছে, তাই আগের মত তারা চাঁদাবাজী করতে পারছে না।

 

 তিনি  দেশের বিরুদ্ধে যে অপশক্তিগুলো কাজ করছে সেই সব তথ্যগুলো দ্রুত জানানোর জন্য আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানান।

 

বুধবার রাঙামাটির নানিয়ারচরে আনসার ও ভিডিপি সমাবেশে প্রধান অতিথি  বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আজ নানিয়ারচর উপজেলা আনসার  ভিডিপি এর আয়োজনে আনসার ও ভিডিপি সমাবেশে রাঙামাটি সদর উপজেলার আনসার কর্মকর্তা  মোঃফজলে রাব্বির পরিচালনায় সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার  । এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আবদুল আওয়াল,  উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান কোয়ালিটি চাকমা, এসময় আরো উপস্থিত ছিলেন  আনসার ও ভিডিপি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য বৃন্দগন। স্বাগত বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলা আনসারও ভিডিপি কর্ম কর্তা অজিত চাকমা। আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্ম কর্তা দিলীপ কুমার বিশ্বাস,  উপজেলা মহিলা- ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা,জেলা  আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ আবদুল আওয়াল প্রমুখ। 

 

সমাবেশে বক্তারা বাল্য বিবাহ, কৃষি উৎপাদন, এবং  আনসার ও ভিডিপির দায়িত্য ও কর্তব্য বিষয় নিয়ে আলোচনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ