• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বাঘাইছড়িতে বাড়িঘর,দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2018   Sunday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে সংস্কারবাদী জনসংহতি সমিতির(সংস্কারবাদী-জেএসএস) লোকজন  দুটি গ্রামে বাড়িঘর ও দোকানপাটে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও বাড়ির আসবাপত্রসহ মূলবান সামগ্রী ধংস করেছে বলে অভিযোগ করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। তবে সংস্কারবাদী-জেএসএস এর পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

 

রোববার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ৬টার দিকে সংস্কারবাদী জেএসএস-এর  পেলে-সুদর্শন চাকমা’র নেতৃত্বাধীন সংস্কারবাদী জেএসএস-এর চয়ন ও জানং-এর নেতৃত্বে উপজেলার ৩৫ নং বঙ্গলতুলী ইউনিয়স্থ  ৯ ও ১১ কিলোমিটারের দুটি গ্রামে হামলা চালিয়ে ২টি বাড়িঘর ও একটি দোকানের মালামাল লুটপাট ও বাড়ির আসবাপত্রসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ ধংস করে দেয়। পরে একটি মুদির দোকানে অগ্নিসংযোগ করলে তা সম্পূর্ণরূপে পড়ে যায়। এসময় সংস্কারবাদী দলের সদস্যরা বাড়িঘর ও দোকানপাটে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও বাড়ির আসবাপত্রসহ মূলবান সামগ্রী ধংস করে দেয়। এতে দোকানের মালামাল ও অন্যান্য জিনিসপত্র এবং অপর দুটি বাড়ির আসবাপত্র ও মূল্যবান সম্পত্তিসহ প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বাড়ির লোকজন প্রাণভয়ে অন্যত্র পালিয়ে গেছে।

 

প্রেস বার্তায় অভিযোগ করা হয়, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী-লীগের একটি অংশের ভাড়াটিয়া সশস্ত্র গুন্ডা হিসেবে সাধারণ জনসাধারণেল বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। প্রেস বার্তায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বাড়িঘর,দোকানপাট লুটপাট ও সম্পত্তি ধংসকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।

 

এদিকে, সংস্কারবাদী জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা সুদর্শন চাকমা  এ ঘটনায় জড়িত থাকার অস্বীকার কওে জানান এলাকাটি সম্পূর্ন ইউপিডিএফের নিয়ন্ত্রিত। ইউপিডিএফের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ