• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

বনভান্তের ১০০তম জন্ম দিবস উপলক্ষে রাঙামাটিতে বৌদ্ধদের ত্রিপিটকের বর্নাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2019   Thursday

দেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের আগামী ৮ জানুয়ারী একশ তম জন্ম দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বৃহস্পতিবার রাঙামাটি শহরে বৌদ্ধদের প্রধান ধর্ম গ্রন্থ ত্রিপিটকের বর্নাঢ্য র‌্যালী বের করা হয়েছে।


উল্লেখ্য,দেশের বৃহত্তম বৌদ্ধ মন্দির রাঙামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।


রাঙামাটি রাজ বন বিহার প্রাঙ্গনে ত্রিপিটক র‌্যালীর উদ্বোধন করেন রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। পরে বিহার প্রাঙ্গন থেকে ত্রিপিটকের বর্নাঢ্য মোটর র‌্যালীটি শহরের চারদিকে প্রদক্ষিণ করে আবারও বিহার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে মোটর সাইকেল ছাড়াও ট্রাক, পিকআপ, জীপ, অটোরিকশা, মাইক্রোবাসযোগে কয়েক হাজার পূর্নার্থী অংশ নেন। এ সময় ভক্ত ও পূর্নাথীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ধর্মগ্রন্থ ত্রিপিটক বাহী গাড়ী বহরে ফুল ছিটিয়ে দিয়ে শ্রদ্ধা জানান ও বিভিন্ন দানীয় সামগ্রী দান করেন।


রাঙামাটি রাজ বন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অমিয় খীসা জানান, আগামী ৮ জানুয়ারী আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের একশ তম জন্ম দিবস পূর্ন হবে। তার জন্ম দিবস উপলক্ষে গত ১ জানুয়ারী থেকে সপ্তাহ ব্যাপী আয়োজিত নানান ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে ত্রিপিটক র‌্যালী বের করা হয়েছে। আগামী ৮ জানুয়ারী বনভান্তের জন্ম দিনে ১শ পাউন্ডের কেক কাটাসহ বিশাল ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে হাজার হাজার পূর্নার্থী এ ধর্মীয় অনুষ্ঠানে শরীক হবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ