• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বনভান্তের ১০০ তম জন্ম দিন উপলক্ষে রাজবন বিহারে ৭ দিনব্যাপী বর্নাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2019   Friday

দেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের আগামী ৮ জানুয়ারী একশ তম জন্ম দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

 

রাঙামাটি রজ বন বিহার উপাসক-উপাসিকা পরিষদ কার্যালয়ে আয়োজিত সন্মেলনে বক্তব্যে  রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান। এসময় কমিটির সাধারন সম্পাদক অমিয় খীসা,সহ-সভাপতি নিরুপা দেওয়ান, সুভাষ বড়ুয়া, সুম্মিতা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, বন ভান্তের ১শ তম জন্ম দিন উপলক্ষে সাত দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে  রয়েছে, ত্রিপিটক পূজা, পবিত্র ত্রিপিটক পাঠ,১১৮ জন শ্রামণদেরকে আনুষ্ঠিানিকভাবে উপসম্পদা প্রদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, রচনা প্রতিযোগিতা, বাংলায় ত্রিপিটক এপস উদ্বোধন, হাজার বাতি ও প্রদীপ পূজাসহ নানান অনুষ্ঠান।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, আগামী ৮ জানুয়ারী বন ভান্তের ১শ তম জন্ম দিন উপলক্ষে ১শ পাউন্ডের কেক কাটাসহ নানান বর্নাঢ্য অনুষ্ঠান ছাড়াও দেশের সুনাম ধণ্য কন্ঠ শিল্পী কুমার বিশ্বজিত উদ্বোধনী সংগীত পরিবেশন করার কথা রয়েছে।

 

উল্লেখ্য,বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার  মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ