• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

রাঙামাটিতে ম্যালেরিয়া কর্মসূচী বিষয়ক এ্যাডভোকেসি সভা
তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সচেতন করা গেলে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব-বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2019   Thursday

তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সচেতন করা গেলে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

 তিনি বলেন, সমতলের চাইতে পার্বত্য অঞ্চল ম্যালেরিয়া রোগের জন্য ঝুঁকি বেশী। তাই ম্যালেরিয়া সচেতনতা আরো বেশী বৃদ্ধি করতে হবে। সচেতনতামূলক সভা সেমিনার শহরের তুলনায় তৃণমূল পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে করা গেলে আরো বেশী ফলপ্রসু হবে।

 

বৃহস্পতিবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় ম্যালেরিয়া কর্মসূচী বিষয়ক জেলা পর্যায়ে দিনব্যাপী এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক দিলরুবা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রনজিৎ কুমার পাল, ম্যালেরিয়া এলিমিনেশন এন্ড এটিডি কন্ট্রোল প্রোগ্রামের ডিপিএম ডাঃ এমএম আখতারুজ্জামান ও জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ডাঃ এন্ড্রো বিশ্বাস।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আরো বলেন, ম্যালেরিয়া সর্ম্পকে এলাকার মানুষ যতদিন সচেতন হবে না, ততদিন ম্যালেরিয়া রোধ করা সম্ভব হবে না। তাই শহর এলাকাসহ অন্যান্য দূর্গম এলাকায় গিয়ে ম্যালেরিয়াসহ অন্যান্য রোগ প্রতিরোধে সংশ্লিষ্টদের গিয়ে বোঝাতে হবে। আর মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা গেলে ম্যালেরিয়া রোধ করা সম্ভব। 

 

সভায় বক্তারা বলেন, সমতলের চাইতে পার্বত্য অঞ্চল ম্যালেরিয়া রোগের জন্য ঝুঁকি বেশী। তবে বিগত ও চলমান বছরের ম্যালেরিয়া রোগীর মুত্যু শূণ্যের কৌটায় রয়েছে। আর চলমান ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী সফল করতে হলে জনগণকে আরো সচেতন করে তুলতে হবে। জনগণ সচেতন হলে পার্বত্য চট্টগ্রাম থেকে ম্যালেরিয়া পুরোপুরি নিমুর্ল করা সম্ভব। তাই ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের জনসচেতনতায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ