• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    
 
ads

যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2019   Friday

সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাার্ষিকী ও দুই দশকে পদার্পণ উপলক্ষে শনিবার রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সংবাদপত্রটির স্বজন সমাবেশ জেলা শাখার উদ্যোগে ও জেলা প্রতিনিধির সার্বিক ব্যবস্থাপনায় সকাল ১০টায় শহরের কোর্ট বিল্ডিংয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করে হ্যাপিরমোড় চত্ত্বর ঘুরে আবার কোর্টবিল্ডিং চত্ত্বর গিয়ে শেষ হয়। পরে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কন্ফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীসহ যুগান্তরের স্বজন সমাবেশের জেলা শাখার সদস্যরা শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন।

 

সংবাদপত্রটির জেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশ জেলা শাখার উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি মো. সোলায়মান, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি চৌধুরী হারুনুর রশিদ, দৈনিক সমকালের ষ্টাফ রিপোর্টার সত্রং চাকমা, আনন্দ টিভি ও চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম কামাল উদ্দিন, সময় টিভির জেলা প্রতিনিধি হেফাজত-উল বারি সবুজ, যুগান্তরের স্বজন সমাবেশের জেলা শাখার সহ-সভাপতি, সাংবাদিক ও সংস্কৃতি সংগঠক সুপ্রিয় চাকমা শুভ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েল।

 

বক্তারা বলেন, যুগান্তর শুরু থেকে দেশের সংবাদপত্র ও সাংবাদিকতার জগতে বিশাল অবদান রাখছে। যুগান্তর সব সময় দেশ, জাতি ও আপামর জনগণের কথা বলে আসছে। ফলে দেশের সেরা দৈনিক এবং লাখ লাখ পাঠকসহ জনমানুষের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে দৈনিক যুগান্তর। রাঙামাটিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, পত্রিকাটির জেলা প্রতিনিধি।

 

যুগান্তরের জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা বলেন, সত্য প্রকাশে বরাবরই অবিচল ও আপসহীনতার প্রমাণ রেখে ২০ বছরে পা রখল, দেশের সেরা দৈনিক যুগান্তর। দুর্নীতি, অনিয়মসহ সব অপকর্মের বিরুদ্ধে এবং দেশ, জাতি ও জনগণের স্বার্থে সবক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে যুগান্তর। ফলে সাংবাদিকতার ক্ষেত্রে আপসহীন ও দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছে পত্রিকাটি। স্থান পেয়েছে গণমানুষের হৃদয়জুড়ে। সংবাদ প্রকাশে সব সময় পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর স্বার্থের বিষয়টি প্রাধান্য দিয়ে মূল্যায়ন করে আসছে, যার প্রমাণ দেখে আসছে পার্বত্যবাসী। যুগান্তর পরিবারের পক্ষে পার্বত্যবাসীর প্রতি দুই দশকে পদার্পণের শুভেচ্ছা জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ