• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মধুর বসন্ত এসেছে, বনবীথি সেজেছে নতুন পত্রপল্লবে---

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2019   Wednesday

‘আহা আজি এই বসন্তে,এতো ফুল ফোঁটে,এতো বাঁশি বাজে এতো পাখি গায়’-- আজ পহেলা ফাল্গুন। এসেছে মধুর বসন্ত। ঋতুরাজ বসন্তের আগমনী দিন।

 

ফাল্গুনের বার্তা নিয়ে তাইতো ঋতুরাজ বসন্তে প্রকৃৃতি সেজেছে আপন মনে। ফাল্গুনের এই অগ্নিঝড়া দিনে বনবীথি সেজেছে নতুন পত্রপল্লবে। আজ থেকে ভোরের শিশির ভেজা সিক্ত সকালে কিংবা পড়ন্ত বিকেলে পলাশ শিমূলের ঢালে ঢালে দেখা যাবে হরেক রকম পাখির মেলা এই সুজলা সুফলা শষ্য শ্যামলা ছয় ঋতুর দেশ আমাদের প্রিয় বাংলাদেশে। বিশ্ব কবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রুপসী বাংলা রুপের কভু নেইকো শেষ। তাইতো প্রতি বছরের ন্যায় এবছরও ঋতুরাজ বসন্তের বারতা নিয়ে ফুটেছে পলাশ-শিমূল-কৃঞ্চচূড়াসহ হরেক রকমের ফুল।  

 

রুপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্য্যরে ভরপুর এই পাহাড়ী জনপদ পার্বত্য চট্টগ্রাম। কবির ভাষায় বলা হয় তাহলে বলতে হয় বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দয্যের লীলা ভূমি পার্বত্য চট্টগ্রাম ভূমি, গিরির চুড়ায় দেখি মোরা প্রত্যেক দিন সোনালী রবি, তোমাকে মনে হয় যেনো কোনো শিল্পীর আকাঁ ছবি। পাহাড় কিংবা সমতল সবকিছু মিলেই হচ্ছে ছয় ঋতুর দেশ আমাদের প্রিয় বাংলাদেশ।


আমাদের এই সোনার বাংলায় সোনা ফলে, সোনা মোদের মাটি। শষ্য শ্যামলা বাংলা মোদের সোনার চেয়ে খাঁটি। গাঁয়ের পথে গরু গাড়ী রাখালী গাঁয় মাঠে, নায়ের মাঝি উড়ায় পাল চেংগী, মাইনী, কাচালং,মাতামুহুরী কিংবা কর্ণফুলির ঘাটে। ঝিলের জলে শাপলা শালুক দোয়েল ডাকে বনে, কোকিল ডাকে কুহু কুহু বসন্ত এলে। তাই প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের মাঝে ফিরে এসেছে ঋতুরাজ বসন্ত।


অগ্নিঝড়া ফাল্গুনের এই দিনে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পেপার ও ফটোগ্রাফী ওয়েব পোর্টাল হিলবিডিটোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে প্রিয় পাঠক, শুভাকাংখী ও প্রতিনিধিসহ সবাইকে জানায় বাসন্তী অভিন্দন, শুভেচ্ছা ও অকৃপণ ভালবাসা। শুভ হোক ফাল্গুনের দিনগুলো, কাটুক আনন্দে, সেই কামনায়-- হিলবিডিটোয়েন্টিফোর ডটকম পরিবার।

ads
ads
আর্কাইভ