• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

বিলাইছড়ি সেনা জোনের অগ্নি নির্বাপন সামগ্রী বিতরণ

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2019   Wednesday

বিলাইছড়ি সেনা জোনের উদ্যোগে বুধবার অগ্নি নির্বাপন সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

দীঘলছড়ি স্টেডিয়ামে ‘অগ্নি নির্বাপক দ্রব্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন   বিলাইছড়ি সেনা জোনের (অবিচলিত তের) জোন কমান্ডার লে: কর্ণেল খন্দকার মেহেদী আল মাহমুদ (পিএসসি। ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দ্রব্য সামগ্রী বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, মেজর মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অংচাখই মারমা, বিলাইছড়ি বাজার সাধারন সম্পাদক প্রদীপ দাসসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে অগ্নি নির্বাপন যন্ত্রদিয়ে কিভাবে আগুন নিভাতে হয় সে বিষয়ে উপস্থিত সকলের সামনে মহড়া বা ব্যবহারিকভাবে তাদের আগুন নেভানোর  ধারণা দেওয়া হয়। মহাড়া শেষে বিলাইছড়ি বাজারে দু’টি, কেংড়াছড়ি বাজারে দু’টি এবং বিলাইছড়ি থানায় দু’টি অগ্নি নির্বাপন যন্ত্র বিরতণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্ণেল খন্দকার মেহেদী আল মাহমুদ (পিএসসি) বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে চলছে। আপনাদের এখানেও যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। এবং বাড়িতে বৈদ্যুতিক ওয়্যারিং এর সময় অল্পদামী অমানসম্মত ক্যাবল ব্যবহার থেকে মুক্ত থাকতে হবে। প্রয়োজনে টাকা বেশি লাগলেও উন্নত মানের বৈদ্যুতিক কেবল ব্যবহার করতে হবে যাতে বৈদ্যুতিক কারণে বা শত সার্কিতের মাধ্যমে অগ্নিকান্ড না ঘটে।

 

তিনি আরো বলেন, ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য নিয়মিত স্কুলে পাঠাতে হবে। আর এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ