• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2019   Wednesday

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে বুধবার রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটি জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেত ুচাকমা। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মফিজউদ্দিন, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বেগম সাহানওয়াজ, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ওবায়দুর রহমান সরদার, জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোতাহারসহ হাসপাতালের চিকিৎসক, নার্সরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা।


এর আগে ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি জেনারেল হাসপাতাল কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরো বেশী আন্তরিক হতে হবে। সেবা নিতে এসে রোগী ও রোগীর স্বজনরা যেনো বিড়ম্বনার শিকার না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, অন্যান্য জেলার তুলনায় এ জেলার মানুষ অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। তাই সেবা নিতে আসা রোগীদের সাধ্যমত সেবা প্রদান করার পরও ঝুঁকি না কমলে তবেই অন্যত্র রেফার করার পরামর্শ দেন চেয়ারম্যান।


তিনি স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, খাদ্য ও মা-শিশু মৃত্যুর হার কমাতে চিকিৎসক ও মাঠকর্মীদের আরো জোরালো প্রচারণা চালানোর উপর গুরুত্বারোপ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ