• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

মহালছড়িতে মাইসছড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2019   Thursday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মাইসছড়ি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা’র সভাপতিত্বে মহালছড়ি উপজেলা বিআরডিবি ইউনিয়ন উন্নয়ন কর্মকতা পিপলু মারমা, লেমুছড়ি মৌজার হেডম্যান ধীরেন্দ্র চাকমাসহ সকল ইউপি সদস্যের উপস্থিতিতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ইউনিয়ন পরিষদ সচিব প্রীতি বিন্দু চাকমা’র সঞ্চালনায় বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে বিগত অর্থ বছরের সংশোধিত বাজেটের আয় ও ব্যয়ের হিসাব দাখিল এবং ২০১৯-২০ অর্থবছরের সম্ভাব্য বাজেট পেশ করেন মাইসছড়ি ইউনিয়ন পরিষদ এর ইউপি সচিব প্রীতি বিন্দু চাকমা। ঘোষিত বাজেটে ২০১৯-২০ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে, ৭ লক্ষ ৬০ হাজার এবং সম্ভাব্য উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৫ লক্ষ ৮৬  হাজার ৯১ টাকা।

 

বাজেট অধিবেশন চলাকালীন উন্মুক্ত আলোচনায় মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব আয় বিগত অর্থ বছরের  আয়-ব্যয়ের হিসাবের সাথে সমন্বয় রেখেই এ সম্ভাব্য বাজেট নির্ধারণ করা হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলকে কর উত্তোলনের ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। ঘোষিত বাজেটটি উন্নয়নমূখী ও সুষম বাজেট হিসেবে সকলেই ঐক্যমত পোষন করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ