• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বিএমএসসি`র রাঙামাটি কলেজের ১০তম ও জেলা শাখার ৫তম সন্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2019   Friday

মারমা স্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি) রাঙামাটি সরকারী কলেজ কমিটির ১০তম ও জেলা শাখার ৫তম সন্মেলন শুক্রবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী। সন্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি উচিমং চৌধুরী। সংগঠনের রাঙামাটি শাখার সভাপতি উসাইমং মারমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াচিং মং মারমা, মারমা সাংস্কৃতিক সংস্থা(মাসস) সাধারন সম্পাদক মংউচিং মারমা, রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা ও মারমা স্টুডেন্টস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিঅং মারমা।


দিন ব্যাপী সন্মেলনে জেলার বিভিন্ন উপজেলা,ইউনিয়ন শাখা থেকে প্রায় দু’শতাধিক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে মারমা স্টুডেন্টস কাউন্সিল রাঙামাটি সরকারী কলেজ শাখা ও জেলা শাখা কমিটির গঠন করা হয়। এতে জেলা শাখার কমিটির সভাপতি হিসেবে রা¤্রাই মারমা,সাধারন সম্পাদক মংসেচিং মারমা, সাংগঠনিক সম্পাদক চাসাউ মারমা ও সাংগঠনিক সম্পাদক ক্যজাসাই মরমাসহ ২১ সদস্য ও রাঙামাটি কলেজ শাখার সভাপতি উক্যচিং মারমা ও সাধারন সম্পাদক নাই¤্রাচিং মারমাকে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পরে নির্বাচিত কমিটি শপথ বাক্য পাঠ করেন।


অনুষ্ঠানে বক্তারা শিক্ষা,সংস্কৃতি ও নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার পাশাপাশি নিজস্ব ভাষা,সাহিত্য,সংস্কৃতি,ঐতিহ্য ইতিহাসকে সমুন্নত রাখতে শিক্ষা,সামাজিক,সাংস্কৃতিক ও অধিকারমূলক আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ