• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

কাপ্তাইয়ে এসডিজি বাস্তবায়ন` বিষয়ক দিনব্যাপী কর্মশালা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2019   Wednesday

কাপ্তাইয়ে "স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন" বিষয়ক দিনব্যাপী কর্মশালা বুধবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গভর্নেন্স ইনোভেশন ইউনিট(জিআইইউ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক প্রধান অতিথি হিসেবে থেকে কর্মশালার উদ্ভোধন করেন।কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। বক্তব্য রাখেন কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন ও উমেচিং মারমা। বক্তারা স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)বাস্তবায়ন বিষয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

 

কর্মশালায় স্থানীয়  জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, শিক্ষক- শিক্ষিকা, এনজিও কর্মী,সমাজ কর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

 

প্রসঙ্গত, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে দেশের সাফল্য আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও তার সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনোভেশন ইউনিট (জিআইইউ) নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। সে অনুযায়ী জিআইইউ কর্তৃক বাস্তবায়নাধীন `টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ` শীর্ষক প্রকল্পের আওতায় "আমার গ্রাম আমার শহর" আদর্শকে ধারন করে দেশের প্রতিটি জেলা,উপজেলায় "স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন" বিষয়ক দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ