• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

স্বাস্থ্য বিভাগের সংবাদ সম্মেলন
রাঙামাটিতে ৭৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2019   Wednesday

রাঙামাটিতে আগামী ২২জুন ভিটামিন এ প্লাস কর্মসূচীর আওতায় প্রথম রাউন্ডে জেলার ১০ উপজেলার ৭৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দূর্গম পাহাড়ি এলাকার শিশুরা যাতে এই কর্মসূচী থেকে বাদ না পরে সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।


বুধবার রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী এই তথ্য জানান।


সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মাসুদুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা উপস্থিত ছিলেন।


সিভিল সার্জন জানান, রাঙামাটিতে এ বছর ৬ মাস থেকে ১১ মাস বয়েসী ৯ হাজার একশত ৮৮ জন শিশুকে নিল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭০ হাজার ৬ শত ৯৬জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাম্পসুল খাওয়ানো হবে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে রাঙামাটি জেলা প্রত্যেক ইউনিয়নে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।


সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২২ জুন রাঙামাটি জেলার ১০ উপজেলা ও ১ টি পৌরসভায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এদিন রাঙামাটি জেলায় ১৩১৫টি কেন্দ্রের মাধ্যমে ২৮৭১ জন স্বেচ্ছাসেবী, মাঠকর্মী এই ভিটামিন এ প্লাস খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ