• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

জাতীয় শিক্ষা সপ্তাহ ৬ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কাপ্তাই নৌ- বাহিনী স্কুল এন্ড কলেজ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2019   Sunday

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ কাপ্তাই উপজেলা পর্যায়ে ৬ টি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহন করলো কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ।

 

বরাবরের মতো এবছরও এই প্রতিষ্ঠানটি কাপ্তাই উপজেলা পর্যায়ে  মাধ্যমিক স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার গ্রহন করেছে। এছাড়া প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক, স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী পুজা বৈদ্য শ্রেষ্ঠ শিক্ষার্থী, ১০ম শ্রেণীর শিক্ষার্থী অনন্যা চাকমা শ্রেষ্ঠ গার্ল গাইড এবং প্রতিষ্ঠানটির  স্কাউটস গ্রুপ  উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউটস গ্রুপ নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহন করেছে।

 

 

বৃহস্পতিবার (২০ জুন) কাপ্তাই  উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এতে সভাপতিত্ব করেন। এসময় উপজেলা আ`লীগ সভাপতি অংসুছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  নুরুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ