• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2019   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে  ৩০তম বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

‘‘জনসংখ্য ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’’ এ মূলবার্তাকে বাস্তবায়নের লক্ষ্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

পরিষদের সম্মেলনকক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কমিটির আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন ইসলাম। এছাড়া বক্তৃতা করেন রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ, পরিবার পরিকল্পনা বিভাগের ডিষ্ট্রিক কনসালটেন্ট ও সহকারী পরিচালক সি, সি শেখ রোকন উদ্দিন। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। 

 

এর আগে  জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়ে পরিষদ সভা কক্ষে আলোচনাসভায় মিলিত হয়।

 

অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় পার্বত্য অঞ্চলে বাল্য বিবাহের প্রবণতা বেশী। এর ফলে অপ্রাপ্ত বয়সের কিশোর-কিশোরীরা অপরিকল্পিতভাবে গর্ভধারণ করছে। যার ফলে এ অঞ্চলে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, বাল্য বিবাহের প্রবণতা থেকে দেশে বৃহত্তর সমাজকে বের করে আনতে হলে দরকার শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি।

 

তিনি আরো বলেন, সামাজিক সচেতনতাই পারে বাল্য বিবাহ রোধ করতে। এ অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধিরোধে পরিবার পরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন তিনি। পরিবার পরিকল্পনা পদ্ধতি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে মাঠ কর্মীদের আরো আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান চেয়ারম্যান ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ