• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে সাংবাদিক হারুন চৌধুরীর বাসায় সন্ত্রাসী হামলা, থানায় মামলা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2019   Saturday

রাঙামাটিতে সাংবাদিক চৌধুরী হারুনুর রশিদের বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চৌধুরী হারুনুর রশিদ ঢাকার দৈনিক নতুন আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি। হামলার সময় তার বাড়িতে ব্যাপক ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন চৌধুরী হারুন।  শুক্রবার দুুপরের দিকে এ ঘটনা ঘটে।

 

হামলার অভিযোগে শুক্রবার কয়েক জনকে আসামি করে নিজে বাদী হয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি মামলা (নম্বর-১১, তারিখ-২০/০৭/২০১৯) করেছেন সাংবাদিক চৌধুরী হারুনুর রশিদ। মামলার আসামিরা হলেন- একই এলাকার বাসিন্দা আবদুর রউফের স্ত্রী জরিপা বেগম (৪৮), ছেলে রিপাত (২২) ও সাইফুল (বাবু) (২৭)।

 

তিনি বলেন, বৃহস্পতিবার জুমার নামাজের পর বেলা আনুমানিক দুইটার দিকে শহরের চম্পক নগরের তার নিজ বাসায় যাওয়ার পথে আসামিরা বিনা-উস্কানিতে দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলার চেষ্টা করে। ওই সময় দৌঁড়ে ঘরে ঢুকে আত্মরক্ষা করি। পরে আমাকে না পেয়ে আমার মেয়ের বিছানা কক্ষে ঢুুকে জানালার কাচ ও পানি সরবরাহের পাইপ ভাংচুর করে তান্ডব চালায়। এর আগেও আমার ও ছোট ছেলের প্রাণনাশের চেষ্টায় আরেক দফা হামলা করে তারা। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।

 

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মীর জাহেদুল হক রণির আদেশ ক্রমে এস আই মো.সাইফুল ইসলাম ভাংচুরঘটনা সরেজমিনে দেখতে এসে তার সত্যতা প্রমান মিলেছে বলে জানিয়েছেন পূর্বদেশ প্রতিনিধিকে। তিনি বলেন,আমি সরেজমিনে গিয়ে দেখলাম সাংবাদিক হারুন চৌধুরীর বাসার জানালা ভাংচুর করা হয়ে।

 

রাঙামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলার কালায়ন চাকমা জানান, হামলাকারীরা খুব বেপরোয়া। তারা একেবারে বেড়ে গেছে। তাদের আইনের আওতায় আনা জরুরি। আমি নিজেই সাক্ষ্য দেব।  প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল বলেন, বিনা-উস্কানিতে সাংবাদিককের বাসায় হামলার ঘটনা মোটেও কাম্য নয়। হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য দাবি কছি।

 

রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা জানান, সাংবাদিক চৌধুরী হারুনুর রশিদের বাসায় বিনা-উস্কানীতে হামলার ঘটনা শুনেছি। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।

 

 রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ওই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ