• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আলীকদমে ফরমালিন বিরোধী অভিযান,এক মন আফ্রিকান মাগুর জব্দ

এস,এম,জুয়েল আলীকদম,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2019   Monday

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সোমবার আলীকদম মাছ বাজারে উপজেলা মৎস্য অফিসের সহায়তায় ফরমালিন বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন আলীকদম উপজেলা প্রশাসন। এসময় আলীকদম মাছ বাজারের ব্যবসায়ী দুলালের কাছে এক মন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন মোবাইল কোর্ট।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জয় বণিক, থানা পুলিশের উপ-পরিদর্শক মাহামুব রহমান, বাজার কমিটির সভাপতি নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু কায়েস প্রমূখ।  

 

উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলীকদম মাছ বাজারে উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে ফরমালিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, ফরমালিন বিরোধী এই অভিযান চলমান থাকবে। বাজারে ফরমালিন বিরোধী মোবাইল কোর্ট পরিচলনা করায় এলাকাবাসী উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ