• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানি থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2019   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির বড়াদম এলাকার কাপ্তাই হ্রদরে ভাসমান অবস্থায় কলেজ পড়ুয়া এই প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে পুলিশ। তারা হলেন হিমেল দেওয়ানজী প্রান্ত(১৮) ও তাহফিমা খানম তিন্নি(১৮)। পুলিশ ধারনা করছে দুজনে দুই ধর্মের হওয়ার কারণে প্রেমের সফলতার কোন সম্ভাবনা নেই বলে আবেগের সিদ্ধান্ত নিয়ে আত্নহত্যার পথ বেছে নিয়েছেন এই প্রেমিক যুগল।


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে হিমেল দেওয়ানজী প্রান্ত তার ফেইসবুকে আলবিদা স্ট্যাটাস লেখে শহরের রিজার্ভ বাজারের ১ নং পাথর ঘাটার বাসা থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার স্বজনরা তাকে অনেক স্থানে খোজাখুজি করেও তাকে পায়নি। তবে এরই মধ্যে শহরের বনরুপা কাঠালতলী থেকে তাহফিমা খানম তিন্নি নামের এক মেয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। অবশেষে নিখোজের তিন দিন পর দুই প্রেমিক যুগলের লাশ  বৃহস্পতিবার সকালের দিকে রাঙামাটি শহরের অদূরে মগবান ইউনিয়নের বড়াদমের মোরঘোনা এলাকার আসামবস্তি-কাপ্তাই সড়কের পাশে কাপ্তাই হ্রদের পানিতে দুজনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। লাশ হাসপাতাল মর্গে নিয়ে গেলে তাদের আত্বীয়-স্বজন ও তাদের বন্ধু-বান্ধরা ভিড় জমান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

 

প্রেমিক প্রান্ত রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ঔষধ ব্যবসায়ী ছোটন দেওয়ানজীর পুত্র এবং প্রেমিকা তাহফিমা খানম তিন্নি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নটুয়ার টিলার শহীদ তালুকদারের মেয়ে। তিন্নি শহরের বনরুপাস্থ কাঠালতলী এলাকায় এক আত্বীয়রে বাসায় থেকে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীতে পড়া লেখা করেন। আর প্রেমিক প্রান্ত ঢাকার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীতে পড়াশুনা করেন।


এদিকে, পুলিশ ধারনা করছে প্রেমিক এই যুগল দুই ধর্মের হওয়ার কারণে পরিবার থেকে তাদের প্রেম মানতে না পারেনি। তাই তারা এই আত্নহত্যার পথ বেছে নিয়েছে।

 
প্রান্তের বাবা ছোটন দেওয়ানজী জানান, প্রেমের কারণে দুজনে আতœহত্যা করেছে মনে হচ্ছে। তবে আমরা আসলে কিছুই জানতাম না। ভবেছেলিাম কোনো কারণে ছেলে নিখোজ হয়েছে। কিন্তু কেন ছেলে এমনটা করলো বুঝতে পারছি না।


তিন্নির আত্বীয় নূরুল আলম মিয়া জানান, আমরা আসলে কিছুই বুঝতে পারছি না। সে তার বাসায় থেকে পড়াশুনা করতো। কিন্তু কিসের মধ্যে কি হলো কিছুই বুঝতে পারছি না।


রাঙামাটি কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গত ২৩ জুলাই সকাল ৭টার দিকে হিমেল দেওয়ানজী প্রান্ত তার ফেইসবুক আইডিতে ‘আলবিদা, স্ট্যাটাস রয়েছে। ধারনা করা হচ্ছে দুজনে দুই ধর্মের হওয়ার কারণে প্রেমের সফলতার কোন সম্ভাবনা নেই বলে আবেগের সিদ্ধান্ত নিয়ে আতœহত্যার পথ বেছে নিয়েছে। তাছাড়া এলাকার প্রতিবেশীরা,বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে কথা জানা গেছে প্রেম জনিত কারনেই তারা আত্নহত্যা করতে পারে। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ