• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    
 
ads

রাঙামাটিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2019   Thursday

সন্ত্রাসীদের অবৈধ চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে বিক্ষোভ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সচেতন পার্বত্যবাসীর আয়োজনে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে বিক্ষোভ- সমাবেশে প্রধান অতিথি ছিলেন  সংরক্ষিত আসনের সাবেক মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু। সচেতন পার্বত্যবাসীর আহ্বায়ক মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন ব্যবসায়ী হাজী জহির আহম্মদ, আনোয়ার মিয়া বানু, আব্দুর শুক্কুর, পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন, পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের  রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গির আলম প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে সন্ত্রাস বিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা  বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিনিয়ত সন্ত্রাস চাঁদাবাজীর কারনে ব্যবসায়ী ও পেশাজীবি সাধারণ মানুষ অতিষ্ঠ। একটি স্বার্থান্বেষী একটি মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তাই ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে  তুলতে হবে সবাইকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.     

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ