• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

হিজরি নববর্ষের আলোচনায় জেলা প্রশাসক
ইসলামী সংস্কৃতি চর্চার অভাবেই অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2019   Sunday

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেছেন, মুসলমানের কৃষ্টি-সংস্কৃতির মধ্যে হিজরি নববর্ষ অন্যতম। কারণ হিজরি সনের তারিখ অনুযায়ীই ইসলামের সকল আচার-অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। অথচ এই বছরটি কিভাবে আসে আর কিভাবে বিদায় নেয় তা মুসলমানদের মধ্যে অনেকেই জানেননা। তিনি বলেন, ইসলামী সংস্কৃতির চর্চার অভাবেই অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে। এতে করে প্রজন্ম বিপদগামী হচ্ছে। হিজরি নববর্ষের মত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাজ থেকে অপসংস্কৃতি দুর করতে হবে।

 

রোববার হিজরি নতুন বছর বরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে জেলা প্রশাসক এসব কথা বলেন।হিজরি নতুন বছর বরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে রাঙামাটি হিজরি নববর্ষ উদযাপন পরিষদ।


রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। রাঙামাটি হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের প্রশিক্ষক ম আ শ শামসুদ্দীন শিশির। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব ইয়াছিন রানা সোহেলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইফুল আলম। বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন ও কাপ্তাই আল-আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ¦ মাওলানা জসিম উদ্দিন নুরী। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ¦ মাওলানা মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব মোঃ আবু সৈয়দ, জেলা গাউছিয়া কমিটির সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ জানে আলম, বর্তমান কমিটির সদস্য ্আলহাজ¦ আবদুল করিম খান, হাজী মোঃ নাছির উদ্দিন, রাঙামাটি ট্রাক-মিনি ট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আরহাজ¦ সাব্বির আহমদ ওসমানী প্রমুখ।


আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ